বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সিনেমা হলে মরদেহ নিয়েই ‘পুষ্পা টু’ দেখলেন দর্শকেরা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৪, ৬:১০ অপরাহ্ণ
সিনেমা হলে মরদেহ নিয়েই ‘পুষ্পা টু’ দেখলেন দর্শকেরা

ভারতে ‘পুষ্পা টু’র প্রিমিয়ারে নারীর পদপিষ্ট হয়ে মৃত্যুর রেশ না কাটতেই আরও একটি মৃত্যুর খবর। এবার দেশটির অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার একটি প্রেক্ষাগৃহে ‘পুষ্পা টু’ চলাকালীন এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। জানা গেছে, ৩৫ বছর বয়সী ওই যুবকের নাম মদানাপ্পা। তিনি পেশায় একজন শ্রমিক।

পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবর, অনন্তপুর জেলার রায়াদুরুগাম শহরের প্যালেস সিনেমা হলে ‘পুষ্পা টু’ সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। তবে অভিযোগ রয়েছে, সেই সময় মদানাপ্পা নাকি মদ্যপ অবস্থায় ছিলেন।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, সোমবার দুপুর আড়াইটার দিকে হলে প্রবেশ করেন মদানাপ্পা। সিনেমা চলাকালীন প্রেক্ষাগৃহের ভেতরেও মদ পান করেন ওই যুবক। কিন্তু ঠিক কখন ও কী কারণে তার মৃত্যু হয়েছে, তা বের করা কঠিন হয়ে পড়েছে। ‘পুষ্পা টু’ এর শো শেষে সন্ধ্যা ছয়টার দিকে হল পরিষ্কার করতে গিয়ে সেই যুবকের নিথর দেহ পরে থাকতে দেখেন পরিচ্ছন্নকর্মীরা।

আরও পড়ুনঃ বিশ্বের শীর্ষ ধনী নারীদের তালিকায় কারা আছেন

এদিকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই যুবকের মৃত্যুর খবর পেয়ে তার পরিবারের সদস্যরা প্রেক্ষাগৃহে ছুটে আসেন। এমন সময়েও সিনেমা চলতে দেখে হতবাক হয়ে পড়েন তারা। এর জেরে মদনাপ্পার পরিবার এবং থিয়েটার কর্মীদের মধ্যে সংঘর্ষও সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশের হস্তক্ষেপে বন্ধ করা হয় পুষ্পা টু এর সেই শো।

ইতোমধ্যেই সারা বিশ্বে আটশো কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ‘পুষ্পা টু’। ছবির প্রিমিয়ার থেকেই শুরু তুলকালাম কাণ্ড। তার জেরে মারা যান এক নারী। সঙ্গে তার নয় বছরের ছেলেও গুরুতর আহত হন। এরপর সেই নারী ভক্তের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন আল্লু অর্জুন; নিহতের সেই পরিবারকে দেন ২৫ লক্ষ রুপির অর্থ সহায়তা।

 

Spread the love
Link Copied !!