ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
মানিকগঞ্জের সিংগাইরে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মাসুদ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়
রোববার বিকাল ৪টার দিকে সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ ঢাকার মিরপুরের বাসিন্দা নুর হোসেনের ছেলে।
নিহতের ভাই সালাহউদ্দিন বলেন, আমার ভাই মাসুদ সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল পশ্চিমপাড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে রোববার দুপুরে প্রয়োজনীয় কাজে সিংগাইর হাটে যায়। হাট থেকে শ্বশুরবাড়ি ফেরার সময় সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় পশ্চিম দিকে আসা দ্রুতগতির একটি লেগুনা তাকে সজোরে ধাক্কা দেয়।
এতে সে রাস্তায় পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পায় এবং প্রচুর রক্তক্ষরণ হয় । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
আপনার মতামত লিখুন :