বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

লেবাননে চলমান পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন বাংলাদে‌শীরা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৪, ৫:২২ অপরাহ্ণ
লেবাননে চলমান পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন বাংলাদে‌শীরা

লেবাননে চলমান পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন বাংলাদে‌শীরা। লেবাননে চলমান ইসরাইলি আগ্রাসনে কারণে দেশটিতে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীরা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিচ্ছেন। বাংলাদেশ দূতাবাস বৈরুত নিয়মিতভাবে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। স্থানীয় সময় গতকাল সোমবার (৭ অক্টোবর) রাতে দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জা‌নিয়েছে।

এতে উল্লেখ করা হয়, লেবাননে যুদ্ধের কারণে যেসব প্রবাসী কর্মস্থল ও আবাসস্থল ত্যাগ করেছেন তাদেরকে লেবানন প্রবাসী বিভিন্ন বাংলাদেশী ব্যক্তি ও সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে তুলনামূলক নিরাপদ এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্রে থাকার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া, কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশী লেবানিজ সরকার ঘোষিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে। বাংলাদেশ দূতাবাস কর্তৃক বিভিন্ন সাময়িক আশ্রয়কেন্দ্র ও আবাসস্থলে অবস্থানকারী প্রবাসীদের কাছে খাদ্যসামগ্রীসহ অত্যাবশ্যকীয় জিনিসপত্র পৌঁছানো হয়েছে। এ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।

দূতাবাস বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে আশ্রয়কেন্দ্রে বিছানাপত্র, পরিচ্ছন্নতা সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করেছে।

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখনও কেউ আশ্রয়কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে পৌঁছাতে না পারলে অথবা অন্য যেকোনো প্রয়োজনে দূতাবাসের ফ্রন্ট ডেস্ক নম্বর- ৭১২১৭১৩৯, হট লাইন-৭০৬৩৫২৭৮ এবং হেল্প লাইন- ৮১৭৪৪২০৭ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে দূতাবাস।

আরও পড়ুন: শাকিব খান ব্যর্থ, তবে সফল অপু বিশ্বাস

এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় দেশটিতে এ পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি হামলার কারণে সেপ্টেম্বরের ২৩ তারিখ থেকে এ পর্যন্ত লেবাননের ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আশ্রয়শিবিরেও জায়গা নেই বিপুল পরিমাণ মানুষকে ঠাঁই দেয়ার।

Spread the love
Link Copied !!