বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি: যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্যকে কেমন জবাব দিতে পারেন রুশ প্রেসিডেন্ট পুতিন।


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৪, ৫:০৭ অপরাহ্ণ
রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি: যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্যকে কেমন জবাব দিতে পারেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি: যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্যকে কেমন জবাব দিতে পারেন রুশ প্রেসিডেন্ট পুতিন ।রাশিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে হামলা চালানোর অনুমতি দিলে তার প্রতিশোধ নেওয়ার হুমকি আগেই দিয়েছে মস্কো। সতর্ক করে পুতিন প্রশাসন বলেছে, এ সিদ্ধান্তের জবাব হিসেবে তারা কোনোকিছুই বিকল্প হিসেবে বাদ রাখছে না। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইউক্রেনকে ওই অনুমতি দিয়েছে এবং দেশটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলাও চালিয়েছে।

এ সপ্তাহের শুরুতে ক্রেমলিন তার পারমাণবিক নীতিতে আনুষ্ঠানিক পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। এতে রাশিয়ার মাটিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সহায়তায় কোনো হামলা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে সম্ভাব্য জবাব দেওয়ার কথা বলা হয়েছে। তাই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে এখন কেমন জবাব দিতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উঠছে সেই প্রশ্ন।
পশ্চিমাদের অন্য কোনভাবে জবাব দিতে পারে রাশিয়া
শত্রুদের মোকাবিলায় বর্তমানে লড়াইয়ের হাইব্রিড কৌশল বেশ ভালোভাবে ব্যবহার করছে রাশিয়া। শান্তি ও সংঘাতের মাঝামাঝি স্থান ‘গ্রে জোন’–এ এমন কৌশল কাজে লাগাচ্ছে দেশটি।

রাশিয়া পশ্চিমা দেশসমূহ অভিমুখী অভিবাসীদের অস্ত্রে সজ্জিত করছে। তাঁদের ঠেলে দিচ্ছে পোল্যান্ড, লিথুয়ানিয়া ও ফিনল্যান্ড সীমান্তে। এর লক্ষ্য, ওইসব দেশে রাজনৈতিক জটিলতা তৈরি করা।
পশ্চিমাদের বিরুদ্ধে কাদের কাজে লাগাচ্ছে রাশিয়া
পশ্চিম দেশগুলোতে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে মস্কো তার মিত্র ও প্রক্সি গ্রুপগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলছে। গত মাসে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, লোহিত সাগরে পশ্চিমা দেশগুলোর পণ্যবাহী জাহাজ নিশানা করতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সুনির্দিষ্ট তথ্য দিচ্ছে রাশিয়া।

ব্রিটেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এমআই ফাইভের প্রধান গত মাসে বলেছেন, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে অগ্নিসংযোগ, অন্তর্ঘাতমূলক তৎপরতাসহ বিশৃঙ্খলা তৈরি করার মিশনের অংশ হিসেবে রুশ গোয়েন্দারা অপরাধী গোষ্ঠীগুলোর সঙ্গে নাটকীয়ভাবে তাঁদের যোগাযোগ বাড়িয়েছেন।

* যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা করেছে ইউক্রেন
* পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা হলে পাল্টা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া
* ইউক্রেনকে রাশিয়ায় দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পরিণতি কী
* রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেওয়ায় বাইডেনের ওপর চটেছেন ট্রাম্পমিত্ররা

Spread the love
Link Copied !!