বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

রাজবাড়ীতে বিদ্যানন্দের ১০ টাকায় রাজসিক বাজার


মোঃ কবির হোসেন, রাজবাড়ী
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ৭:৪৪ অপরাহ্ণ
রাজবাড়ীতে বিদ্যানন্দের ১০ টাকায় রাজসিক বাজার

বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে রাজবাড়ীতে রমজান উপলক্ষে রাজসিক বাজারের আয়োজন করা হয়েছে।

এ বাজারে নাম মাত্র মূল্য ১০ টাকায় চাল, ডাল, তেল, লবন, মাছ, মুরগী সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সহ মোট বিক্রি করা হয়েছে। প্রতিটি পণ্যের দাম মাত্র ১ টাকা। রমজানকে সামনে রেখে সুবিধা বঞ্চিত, দুঃস্থ ও অসহায় দুই শতাধিক মানুষ প্রতীকী মূল্যে বাজার করতে পেরেছেন এ বাজারে।

২৯শে ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে রাজবাড়ী সদর উপজেলা হলরুমে দিনব্যাপী ১০ টাকার এ সুপার শপে পণ্য কেনার কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাকিবুল হাসান পিয়াল, সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) হুমায়রা সুলতানা।

ভোজ্য তেল চাল ডাল ছোলা ডিম মাছ মুরগী নুডুলস সহ মোট ১৮টি সমাহার ছিলো এ সুপার শপে। ১০টাকার টোকেন নিয়ে দুস্থ ও অসহায় মানুষ চাহিদামত যেকোন ১০টি পণ্য বাছাই করে নিতে পেরেছেন। বিদ্যানন্দ ফাউন্ডেশনের তদারকিতে ১০ টাকায় রাজসিক বাজার নামক রোজার বাজারে দেখাগেছে অস্বচ্ছল নারী পুরুষের কেনাকাটা।

বাজারে ১লিটার তেল যখন ১৮০ টাকা, ব্রয়লারের কেজি ২৫০ টাকা সেখানে রাজসিক বাজারে এ পণ্য মিলেছে মাত্র ১ টাকায়। ১ টাকায় মিলেছে ১ ডজন ডিম নুডুলস, বই খাতা কলম আর কাপড় টি শার্ট।

এ পণ্যগুলো ১ টাকায় কিনতে পেরে বাজার করতে আসা আলেয়া বেগম বলেন, বাজারে পণ্যের যে দাম, অনেকদিন মাংস দিয়ে ভাত খেতে পারিনা। আজকে খাবো ১০ টাকায় অনেক বাজার করেছি।

আরও পড়ুনঃ ভিকারুননিসা স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

নুরু মোল্লা বলেন, ১০টাকা হাতে নিয়ে বাজারে কি যাওয়া যায়। আজকে ১ টাকায় মুরগী কিনছি। চাল, ডাল সব কিনছি রোজার সামনে আমার অনেক উপকার হইছে। প্রায় ১৫শত টাকার বেশি বাজার করলাম মাত্র ১০ টাকায়।

রাজসিক বাজারের উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, রমজান মাস উপলক্ষে বিদ্যানন্দ ফাউন্ডেশনের রাজসিক বাজার একটি সেবা মূলক কাজ। তারা নাম মাত্র মূল্যে ১০ টাকায় রাজসিক বাজারের আয়োজন করেছে সেটা খুবই প্রশংসার দাবীদার। আমরা সাধারণত দান অনুদান যাই করে থাকি তা নিজেদের পছন্দ মতো। কিন্তু বিদ্যানন্দ সেটা করে না। বিদ্যানন্দ ভিন্ন ভাবে এটা করে থাকে। একটি সুপার শপের মাধ্যমে নামমাত্র মূল্যে ক্রেতারা তাদের পছন্দমত পণ্য কিনে নিতে পারে। আমি এ ধরনের সেবামূলক কাজের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনকে সাধুবাদ জানাই।

Spread the love
Link Copied !!