ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
রাজধানীর বাড্ডায় ফার্নিচারের কয়েকটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে থাকা ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই আগুন লাগে। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
এরপর ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। প্রায় পৌনে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুনঃ মগবাজারে রেললাইন পার হওয়ার সময় নারীর মৃত্যু
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক সংবাদমাধ্যমকে জানান, ভোর ৪টার দিকে বাড্ডার সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে কয়েকটি ফার্নিচারের দোকানে আগুন লেগেছে বলে খবর পাই। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
তবে কীভাবে আগুন লেগেছে, প্রাথমিকভাবে তা জানাতে পারেননি তিনি।
আপনার মতামত লিখুন :