বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
আগামী নির্বাচনে জাতীয় পাটি অংশ নেবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্। তিনি বলেছেন, জাতীয় পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে এবং একটি নির্বাচনিমুখী দল। তাই সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে আমাদের পার্টি আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে। আর সেই কারণে আগামী কয়েকটি মাস আমাদের জন্য খুবই গুরুত্ব বহন করে।
রোববার গুলশানস্থ বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি দলের সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় গণসংযোগ বাড়ানোর জন্য এবং দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তব্য দেন এরশাদপুত্র রাহ্গির আলমাহি এরশাদ সাদ এরশাদ এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি, অধ্যাপক দেলোয়ার হোসেন, গোলাম সারোয়ার মিলন, রফিকুল হক হাফিজ, এমএ গোফরান, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, নুরুল ইসলাম নুরু, মোস্তাকুর রহমান মোস্তাক প্রমুখ।
আপনার মতামত লিখুন :