ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
যাত্রীবেসে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। ঢাকা জেলার শুধু কেরানীগঞ্জেই গত চার বছরে এমন ঘটনায় অন্তত ১০ অটোচালক খুন হয়েছেন।
ভুক্তভোগীদের বেশিরভাগই ছিলেন বয়স্ক, যাদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অচেতন করে হত্যা করা হয়েছে। এর প্রতিটি ঘটনাতে আসামি গ্রেফতার হলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অটোরিকশা ছিনতাই। সিসিটিভির ফুটেজে দেখা যায়, প্রতিদিনের মতো জীবিকার তাগিদে একমাত্র অবলম্বন অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন কেরানীগঞ্জের জিনজিরা এলাকার আব্দুর রহমান। দিন পেরিয়ে গভীর রাতেও বাসায় ফেরেননি তিনি। পরে জানা যায়, অজ্ঞান পার্টির সদস্যরা আব্দুর রহমানকে খাবারের সঙ্গে অতিরিক্ত চেতনানাশক দেয়ায় মারা যান তিনি। অটোরিকশা ছিনতাই করে তাকে ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এছাড়া গত ২৭ জানুয়ারি ৬৫ বছরের বৃদ্ধ আব্দুল হামিদও বের হয়েছিলেন অটোরিকশা নিয়ে। তার কোনো ছেলে নেই। একমাত্র মেয়েকে নিয়ে তার অভাবের সংসার। কেরানীগঞ্জের রুহিতপুর থেকে যাত্রী পরিচয়ে তার অটোতে উঠেন তিনজন। পথের মাঝে ওই যাত্রীরা কৌশলে আব্দুল হামিদকে জুস পান করান, যার মধ্যে মেশান ছিল নেশাজাতীয় দ্রব্য। জ্ঞান হারালে তাকে সড়কের পাশের ফুটপাতে ফেলে রেখে অটোরিকশা নিয়ে তারা পালিয়ে যান। দুদিন পর মিটফোর্ড হাসপাতালে মারা যান অটোচালক হামিদ।
এ ঘটনায় যাত্রীরূপী সেই তিন ছিনতাইকারীসহ চারজনকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। চক্রটি প্রতিদিন বের হয় অটোরিকশা ছিনতাই করতে। যাত্রী সেজে অটোতে উঠেন তারা মূলত ছিনতাইয়ের উদ্দেশ্যে।
আরও পড়ুনঃ মা-মেয়েকে একসঙ্গে কুপিয়ে হত্যায় ভাসুর গ্রেফতার
গেল চার বছরে শুধু কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় কমপক্ষে দশজন অটোচালক হত্যার শিকার হয়েছেন ছিনতাইকারীর হাতে। পুলিশ বলছে, প্রতিটি ঘটনার রহস্য উদঘাটন করেছেন তারা। কিন্তু তারপরেও থেমে নেই এই ধরনের ঘটনা।
আপনার মতামত লিখুন :