বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

যশোরে লিফলেট বিতরণের সময় পুলিশের লাঠিচার্জ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ৯, ২০২৪, ৯:২০ অপরাহ্ণ
যশোরে লিফলেট বিতরণের সময় পুলিশের লাঠিচার্জ

যশোরে লিফলেট বিতরণের সময় পুলিশের লাঠিচার্জ। বিএনপির অভিযোগ যশোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের অভিযোগ পাওয়া গেছে।

এসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতারা।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর পর শহরের বড়বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে টহলের পাশাপাশি পুলিশকে তল্লাশি অভিযান চালাতে দেখা গেছে।

বিএনপি নেতাদের দাবি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করায় ধন্যবাদ দিয়ে লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে যশোর জেলা বিএনপি। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বেলা ১২টার দিকে শহরের দড়াটানা মোড় থেকে লিফলেট বিতরণ শুরু হয়। এতে খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃআদালতে বিএনপিপন্থি আইনজীবীদের মিছিল

দড়াটানা থেকে কর্মসূচিটি যখন কাপুড়িয়াপট্টি হাটচান্নি এলাকায় যায় তখনই পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় বেশকয়েকজন আহত হয়েছে বলে বিএনপি নেতারা দাবি করেছেন।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যশোরে শান্তিপূর্ণ পরিবেশে লিফলেট বিতরণের শেষ দিকে নেতাকর্মীদের ওপর লাঠচার্জ করে পুলিশ। সরকারের ডামি ভোট বর্জন করেছে সাধারণ মানুষ। এই অবৈধ সরকার এখন শান্তিপূর্ণ কর্মসূচিকেও ভয় পাচ্ছে। নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।

তবে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি কর্মসূচি করেছে কিনা জানা নেই। পুলিশ লাঠিচার্জ করেছে কিনা সেটাও জানা নেই।

Spread the love
Link Copied !!