বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মাকে হাতুড়ি পেটা।অষ্টম শ্রেণিপড়ুয়া স্কুলছাত্রী মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে হাতুড়ি পেটার ঘটনায় আমতলী থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে এ মামলা হয়। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে পুলিশ আসামি ছালাম আকনকে গ্রেপ্তার করেছে। বিকেলে আদালতের মাধ্যমে গ্রেপ্তার আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গত এক বছর ধরে বখাটে জাহিদ মোল্লা উত্ত্যক্ত করে আসছে। গত তিন মাস আগে ওই স্কুলছাত্রীকে জাহিদ মোল্লা (১৮) বাড়ি থেকে তুলে নিয়ে যায় এমন দাবি ছাত্রীর বাবার। গত বুধবার সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে জাহিদ মোল্লা পুনরায় উত্ত্যক্ত করে।
এ ঘটনার প্রতিবাদ করে জাহিদকে মারধর করে বলে দাবি ছেলের খালু সজল আকনের। এ ঘটনার জের ধরে ওইদিন রাতে মেয়ের বাবা ও অন্তঃসত্ত্বা মাকে সালিশ বৈঠকের কথা বলে বখাটে জাহিদ মোল্লার খালু সজল আকন ডেকে নেয়। পরে সজল আকন, ছালাম আকন, সাইফুল মোল্লা ও বখাটে জাহিদ মোল্লা তাদের লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
আরও পড়ুনঃ বিএনপির কালো পতাকা মিছিল ভুয়া : ওবায়দুল কাদের
এ ঘটনায় শুক্রবার রাতে আমতলী থানায় মেয়ের মা বাদী হয়ে সাতজনের নামে মামলা দায়ের করেন। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে পুলিশ ছালাম আকনকে গ্রেপ্তার করে বিকেলেই তাকে পুলিশ আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আসামি ছালাম আকনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :