বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
মাঝ আকাশে বিমানের ক্রুকে কামড়ে দিলেন যাত্রী। বিমানের ক্রুদের নিয়ে জল্পনা-কল্পনার যেন শেষ নেই। নানাজনের মনে বিষয়টি নিয়ে নানারকম ধারণাও রয়েছে। এবার সামনে এসেছে এক বিচিত্র ঘটনা।
মাঝ আকাশে বিমানের ক্রুকে কামড়ে দিয়েছেন এক যাত্রী। বুধবার (১৭ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মাঝ আকাশে ক্রুকে কামড়ে দেওয়া ওই যাত্রী মাতাল ছিলেন। তবে তার কামড়ে দেওয়ায় বিমানে বড় বিপত্তি ঘটে গেছে। যাত্রার বদলে উলটো ফিরে গেছে বিমানটি।
বিমানটি জাপান থেকে যুক্তরাষ্ট্র যাচ্ছিল। তবে এ ঘটনার পর বিমানটি পথ পাল্টে পুনরায় জাপান ফিরে গেছে।এয়ারলাইন্সের এক মুখপাত্র এএফপিকে বলেন, ক্রুকে কামড়ে দেওয়া ওই যাত্রীর বয়স ৫৫ বছর। তিনি ক্রুর হাতে গভীরভাবে কামড়ে দেন। এতে তার হাতে ক্ষতের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুনঃ বাংলাদেশের অর্থনীতি নিয়ে কী বলছে বিশ্বব্যাংক
ঘটনার সময় বিমানটি ১৫৯ যাত্রী নিয়ে প্যাসিফিক সাগর অতিক্রম করছিল। এ সময় ওই যাত্রী ক্রুকে কামড়ে দেওয়ায় পাইলট এটির গতিপথ পরিবর্তন করে টোকিওর হানেদা বিমানবন্দরে ফিরে আসেন। এরপর সেখানে পুলিশের কাছে ওই যাত্রীকে হস্তান্তর করা হয়েছে।জাপানের সংবাদমাধ্যম জানিয়েছে, কামড়ে দেওয়া ওই যাত্রী পুলিশকে জানিয়েছেন, তিনি ঘুমের ওষুধ খেয়েছিলেন। এজন্য তিনি আর কিছু মনে করতে পারছেন না।
জাপানের সম্প্রচারমাধ্যম টিবিএস জানিয়েছে, ওই যাত্রী ক্রুর সাথে আচরণের কোনো কিছুই মনে করতে পারছেন না। বিমানের এক যাত্রী তদন্ত কর্মকর্তাদের এ কথা জানিয়েছেন। তার এ আচরণে অনেকে ভৌতিক সিনেমার চরিত্র বলে সমালোচনা করেছেন। বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে অনেকে হাস্যরসও করেছেন।
আপনার মতামত লিখুন :