বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

বের হলেন রাতের খাবার নিয়ে, সকালে মিলল মরদেহ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ১৫, ২০২৪, ৩:৪৭ অপরাহ্ণ
বের হলেন রাতের খাবার নিয়ে, সকালে মিলল মরদেহ

বের হলেন রাতের খাবার নিয়ে, সকালে মিলল মরদেহ। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে এক মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তি খিরিদরপুর গ্রামের মো. আলী আহমদের ছেলে আবু সুফিয়ান (৩৫)। সোমবার (১৫ জানুয়ারি) সকালে ইউনিয়নের রঙ্গিয়ারচর চৌরাস্তা ব্রিজ এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি ভাত নিয়ে নৌকা চালাতে যাওয়ার জন্য রাতে বাড়ি থেকে বের হন। পরে সকালে মরদেহ পাওয়া যায়।

জানা যায়, আবু সুফিয়ান বালুর নৌকার মাঝি। প্রতিদিনের মতো রোববার রাত ৮টায় বাড়ি থেকে আবু সুফিয়ান বের হন। হাতে রাতের খাবার টিফিন, টর্চ, টাচ মোবাইল ও নগদ ২০ হাজার টাকা ছিল। কিন্তু রাতে নৌকায় কাজে যাননি আবু সুফিয়ান। লাশ উদ্ধারের সময় মোবাইল ও টাকা পাওয়া যায়নি। ঘটনাস্থলে শীতের কাপড়, টর্চ, টিফিন ও মাফলার পড়ে ছিল।

নিহত ব্যক্তির বাবা খিরিদরপুর গ্রামের মো. আলী আহমদ বলেন, রঙ্গরচর থেকে লাউড়েরগড় পর্যন্ত নৌকা চালান আবু সুফিয়ান। রোববার এশার নামাজের পর বাড়ি থেকে বের হন। কাজে যাওয়ার সময় ভাত নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন।

আরও পড়ুনঃ এবার মার্কিন যুদ্ধজাহাজে ইয়েমেনের হামলা

ফতেপুর ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাবেক চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন বলেন, মনে হচ্ছে এটা স্বাভাবিক মৃত্যু নয়। এ রকম অনাকাক্সিক্ষত ঘটনা এলাকায় আগে ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ, তারা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করে।বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বনিক বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসেছি। ময়নাতদন্তের পর মৃত্যু কীভাবে হয়েছে জানা যাবে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানানো যাচ্ছে না।

Spread the love
Link Copied !!