বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

“বিজয়ের পথযাত্রা ফাউন্ডেশন এর এক যুগ পূর্তি উদযাপন”


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৪, ২০২৫, ১:৩০ অপরাহ্ণ
“বিজয়ের পথযাত্রা ফাউন্ডেশন এর এক যুগ পূর্তি উদযাপন”

“বিজয়ের পথযাত্রা ফাউন্ডেশন এর এক যুগ পূর্তি উদযাপন”,। মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে বিজয়ের পথযাত্রা ফাউন্ডেশন এর এক যুগ পূর্তি উদযাপন আয়োজন অনুষ্ঠিত হয়।

এই উদযাপন অনুষ্ঠানে প্রায় শতাধিক সুবিধা-বঞ্চিত ও পথশিশু উপস্থিত ছিলো। পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, কেক কাটা,সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তব্য এবং নৈশভোজ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়ের পথযাত্রা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো: মোস্তাকিম বিল্লাহ বিজয়, প্রতিষ্ঠাতা সদস্য ও সি:সহ-সভাপতি: মো: সাব্বির আলম, সহ সভাপতি: জিসান উদ্দীন আবির, সহ-সভাপতি: ইসতিয়াক আহমেদ,সাধারণ সম্পাদক: হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক: হা:আব্দুল্লাহ আল মামুন,কেন্দীয় সদস্য আবরার আশরাফ,কামরুজ্জামান খান,হাবিবুর রহমান,সাদিয়া সুলতানা রিয়া, মুশফিকুর রহমান সহ প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলো। অতিথি বৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব লায়ন মো: হেলাল উদ্দিন হিলু, লায়ন্স ক্লাব অফ ঢাকা পিস গার্ডেন এর কর্নধার লায়ন দেলোয়ারা আক্তার রিনা,লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রেসিডেন্সি এর ক্লাব ডাইরেক্টর লায়ন শাহানা মুজিব,লায়ন কাজল, সরেজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব সাউকি বিপ্লব, কমফোর্ট হাউসিং লিমিটেড এর ডিরেক্টর মো: বুলবুল আহমেদ এবং উত্তরা থেকে আগত মোছা: জোসনা বেগম সহ অন্যান্ন শুভাকাঙ্ক্ষী বৃন্দ।
উদযাপন কমিটির চেয়ারম্যান হাফেজ: মাওলানা মো:আবদুল্লাহ আল মামুন তার বক্তৃতায় দেশ ও জাতী গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন এই সুবিধা বঞ্চিত ও পথশিশুরাই একদিন সমাজের হাল ধরবেন এবং সুন্দর সমাজ গঠনে অগ্রনী ভুমিকা রাখবে পরিশেষে উপস্থিত সকলকে বিজয়ের পথযাত্রা ফাউন্ডেশন এর পাশে থাকার আহবান জানান।

 

আরও পড়ুনঃ যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বিজয়ের পথযাত্রা ফাউন্ডেশন এর সভাপতি মো: মোস্তাকিম বিল্লাহ বিজয় তার বক্তৃতায় সংগঠন এর অর্জন গুলি তুলে ধরেন এবং সমাজের বিত্তবানদের আহবান জানান যার যার অবস্থান থেকে গরীব,অসহায়দের পাশে দারানোর এবং বিজয়ের পথযাত্রা ফাউন্ডেশন এর এই পথচলাকে আরো সুন্দর ও সচল রাখতে আপনাদের সকলের দোয়া ভালোবাসা ও সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখবেন।

Spread the love
Link Copied !!