ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত। যশোর জেলার পুলিশ লাইন্স ড্রিল শেডে আজ সকাল ৯টা ৩০ মিনিটে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ। সভার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই-আলম সিদ্দিকী বিগত মাসের আবেদনের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন। এ সময় তিনি চলতি মাসে পুলিশের বিভিন্ন আবেদন উপস্থাপন করেন।
বিগত মাসের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য ইউনিটের সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপারকে ধন্যবাদ জানান। এরপর উপস্থিত পুলিশ সদস্যরা তাদের সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন।
পুলিশ সুপার তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং কিছু প্রস্তাবের তাৎক্ষণিক সমাধান দেন। তিনি পুলিশ সদস্যদের ডিসিপ্লিন মেনে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং পুলিশের ভাবমূর্তি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের একাউন্টেন্ট ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে আটক
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, সকল সার্কেল কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন), ডাক্তার, আরআই পুলিশ লাইন্স এবং অন্যান্য পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সবৃন্দ। কল্যাণ সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই-আলম সিদ্দিকী।
আপনার মতামত লিখুন :