বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

বিএসএফের গুলি ১ তছনছ রইসের পরিবার


মালিকুজ্জামান কাকা
প্রকাশের সময় : জানুয়ারি ২৫, ২০২৪, ৫:৪০ অপরাহ্ণ
বিএসএফের গুলি ১ তছনছ রইসের পরিবার

বিএসএফের গুলি ১ তছনছ রইসের পরিবার। অনিশ্চিত দুই শিশু সন্তানের ভবিষ্যত। ওরা জানেনা কেন ওরা এতিম হয়ে গেল। সীমান্তের অতন্দ্র প্রহরী খ্যাত বিজিবি। দিন রাত পরিশ্রমী এসব সৈন্য দায়িত্ব পালনকালে তারই স্বগোত্রীয় আরেক দেশের সীমান্ত রক্ষীর মাত্র ১ গুলিতে পৃথিবীর পাট সাঙ্গ করলো। কিন্ত তার দুই শিশু সন্তানের বাবা বলার রাস্তা এখন অন্ধকার। তা আর কখনো পরিষ্কার হবেনা। ওরা কাকে দায়ি করবে? ওদের বাবা ডাক কে শুনবে? দুটি অবুঝ শিশু আজ এতিম হয়ে গেল

যশোর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য রইস উদ্দিনের বাড়িতে চলছে শোকের মাতম। বেনাপোলের ধান্যখোলা সীমান্তে দায়িত্ব পালনকালে বিএসএফের চালানো গুলিতে তিনি মারা যান। তার দুই বছরের শিশু রাইসা ও চার মাসের হাসান আলীকে নিয়ে মরদেহের অপেক্ষায় নির্বাক রয়েছেন পরিবার। শিশু সন্তানদের ভবিষ্যৎ নিয়েও তারা দিশেহারা পরিবারের সদস্যরা।

যশোরে মৃতদেহ নিতে আসা রইস উদ্দিনের বন্ধু আব্দুল মমিন বলেন, আট বছর আগে রইস বিজিবিতে চাকরি পাওয়ার পর এলাকার জন্য অনেক কিছু করেছেন। কিন্তু তিনি নিজের জন্য কোন কিছুই করেননি। তার নেই কোনো বাড়ি বা সঞ্চয়। যা কিছু পেয়েছেন তা এলাকার উন্নয়নে ব্যয় করেছেন। আর দুটি শিশুর ভবিষ্যত কি হবে তা তারা জানেন না। তিনি বলেন, কেন তার বন্ধুকে পাখির মত গুলি করা হলো! সীমান্ত রক্ষা করাই কি তার অন্যায় ছিল! এসব প্রশ্নের কোন উত্তর নেই।

নিহত রইস উদ্দিনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত সাহাপাড়ার শ্যামপুর গ্রামে। কৃষক কামরুজ্জামানের পাঁচ সন্তানের মধ্যে তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে ছোট ছিলেন রইস। তার বড় ভাই সেনাবাহিনীতে এবং মেজ ভাই বিজিবিতে কর্মরত রয়েছেন।

বন্ধু মমিন বলেন, রইস উদ্দিনের গ্রামের বাড়ি শ্যামপুরে টিনের একটি একচালা ঘর রয়েছে। এ বাড়িতেই গ্রামবাসী এসে ভিড় করছেন। অনেকে আসছেন খোঁজ নিতে, মরদেহ এসেছে কি না। আবার অনেকে আসছেন নিহতের স্বজনদের সান্তনা দিতে।

তিনি বলেন, ছাত্রজীবন থেকেই রইস বিপদগ্রস্তদের পাশে সব সময় দাঁড়িয়েছেন। আট বছর চাকরি করার পরও তার নেই কোনো সঞ্চয় বা একটি আশ্রয়স্থল। গ্রামের সবার বিপদে ঝাঁপিয়ে পড়লেও এখন তার পরিবারটি অসহায়। সর্বশেষ তিনি গ্রামে এসে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অনুদান দেন। পরে কয়েকটি জানালা বানিয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। তারমত একজন ভালো মানুষকে তারা হারালেন।

ভারতের সুটিয়া ও বাংলাদেশের ধান্যখোলা সীমান্ত এলাকা দিয়ে গত সোমবার (২২ জানুয়ারি) ভোরে চোরাকারবারিরা গরু নিয়ে আসছিল। বিষয়টি টের পেয়ে বিএসএফ চোরাকারবারিদের ধাওয়া করে। এসময় বিজিবি সদস্যরা বিষয়টি নজরদারি করার সময় চোরাকারবারিদের ধরতে গেলে সিপাহি রইস উদ্দিন ঘন কুয়াশায় দলছুট হয়ে সীমান্তে চলে যান, তখন বিএসএফ সদস্যদের চালানো গুলিতে তিনি আহত হন।

আরও পড়ুনঃ মরেও শান্তি নেই মাকাপুরের হায়দার আলীর,মামলায় দিশেহারা স্বজনরা

পরে বিএসএফ সদস্যরা ভারতের বনগাঁ হাসপাতালে তাকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দুপুর ২টার দিকে মারা যান রইস।

বুধবার বেলা ১১টায় তার মরদেহ শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে বিএসএফ সদস্যরা হস্তান্তর করে। এরপর যশোর জেনারেল হাসপাতাল মর্গে তার ময়না তদন্ত করা হয়। পরে মরদেহ দুপুর ২টায় যশোর ৪৯ বিজিবি দপ্তর প্রাঙ্গণে নাামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শেষে পরিবারের সদস্যদের সাথে নিয়ে বিজিবির একটি দল চাপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হয়।

Spread the love
Link Copied !!