ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে এশিয়া সফরের অংশ হিসেবে পাকিস্তান এবং সেখান থেকে বাংলাদেশ ঘুরে ভারতে গিয়েছিলেন স্প্যানিশ এক পর্যটক।
সেখান থেকে তার যাওয়ার কথা ছিল নেপালে। কিন্তু ভারতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি। এ ঘটনায় নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে।
ঘটনাটি ফাঁস হওয়ার পরই দোষীদের বিচারের দাবি জানিয়েছে বাইকার ও ব্যাকপ্যাক কমিউনিটি। এরইমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। আরও চারজনকে ধরতে চলছে অভিযান। পর্যটক দম্পতিকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার (১ মার্চ) ভারতের ঝাড়খণ্ডে ধর্ষণের শিকার হন ওই স্প্যানিশ পর্যটক। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিষয়টি জানান ভুক্তভোগী। এরপর থেকেই অভিযুক্তদের বিচারের দাবিতে নেট দুনিয়ায় সোচ্চার হন অন্য পর্যটকরা।
এ ঘটনায় শনিবারই (২ মার্চ) তিনজনকে আটক করার কথা জানায় স্থানীয় পুলিশ। গ্রেফতারের পরই তাদের আদালতে তোলা হয়। বাকিদের ধরতে চলছে অভিযান। ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আরও পড়ুনঃ বিপিএল সোনালি ট্রফি এখন বরিশালের
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ঝাড়খণ্ডের দুমকা জেলায় স্বামীর সঙ্গে মোটরসাইকেলে ভ্রমণরত স্প্যানিশ ওই পর্যটককে প্রথমে মারধর করে সাত ব্যক্তি। পরে ধর্ষণ করা হয়। তাদের দুজনকে হত্যার হুমকিও দেয় অভিযুক্তরা। ঘটনার পর স্থানীয় থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। পরে সামাজিক মাধ্যমে বিষয়টি শেয়ার করলে তোলপাড় শুরু হয়।
বিষয়টি জানাজানি হওয়ার পর রোববার (৩ মার্চ) থেকেই দোষীদের গ্রেফতার ও বিচার দাবি করে অনলাইনে প্রচারণা শুরু করে বাইকার ও ব্যাকপ্যাক কমিউনিটি।
আপনার মতামত লিখুন :