বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিয়েছে সৌদি আরব। বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাসের পক্ষ থেকে খাদেমে হারামাইন শরিফাইনের ইফতার আয়োজন কর্মসূচির অধীন এ খেজুর উপহার দেয়া হয়।
সৌদি সংবাদমাধ্যম এসপিআইয়ের খবরে বলা হয়েছে, এ খেজুরের মাধ্যমে ২০ হাজার পরিবার উপকৃত হবে।
বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান এবং দূতাবাসের ধর্মবিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত কনসাল মোবারক আল আনজারি বাংলাদেশের ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের কাছে এসব খেজুর হস্তান্তর করেন।
আরও পড়ুন: রমজানে সাঈদুলের অটোতে যাত্রীদের পাঁচ থেকে দশ টাকা ছাড় দিয়েছেন কুড়িগ্রামের এক চালক
বাংলাদেশের ধর্মীয় ব্যক্তিত্ব, আলেম, বিশ্ববিদ্যালয় ও দাতব্য সংস্থার কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এ ছাড়া আরব নিউজের খবরে আরও ৯৩ টি দেশে সৌদি আরবের পক্ষ থেকে খেজুর পাঠানোর তথ্য জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :