সোনাগাজীতে সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত
এবার মন্ত্রীকে নবী বলে আখ্যা দিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক
ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
ফেনীতে বিপুল পরিমান বিদেশী মদসহ গ্রেফতার-১ ফেনীতে বিপুল পরিমান বিদেশী মদসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ।
১২ নভেম্বর মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দক্ষিন কাশিমপুর থেকে ১১৫ বোতল বিদেশী মদসহ শাহেদুল ইসলাম(২৭)কে গ্রেফতার করা হয়। সে একই উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিন কাশিমপুর এলাকার এয়াকুবের ছেলে।
বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, পুলিশ গোপন সংবাদে জানতে পারে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর এলাকার এয়াকুব মিয়ার বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালানোর সময় মোঃ শাহেদুল ইসলাম (২৭) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করে।
আরও পড়ুন: ভয় দেখিয়ে লাভ নাই, অনেক রক্ত আর জীবনের বিনিময়ে এই বন্ধন- সারজিস
আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, তার বসতঘরের খাটের নিচে ১১৫ বোতল বিদেশী মদ রয়েছে। পুলিশ সেগুলো উদ্ধার করে তাকে দেখায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য ও চোরা চালান আইনে মামলা দায়ের হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :