সোনাগাজীতে সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত
এবার মন্ত্রীকে নবী বলে আখ্যা দিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক
ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
ভালবাসা আজ চায়ের কাপে
তোমার উষ্ণতায়
হৃদয়ে বাজে সকাল সাজে
তুমি প্রিয়ংবদা আমার।
উষ্ণ অধরে ছুঁয়ে যায় তোমারে
ঠোঁটে ঠোঁটে কত কথা হয়
শুনতে কি পাও বুঝতে কি পাও
প্রিয় প্রিয়ংবদা আমার।
গোপন প্রেমের গোপন প্রনয়
সংগোপনে হয় মিলন
আঁখিতে আঁখিতে কত কথা হয়
প্রিয়ংবদা আমার।
মধুবনে মৌ মৌ করে মৌমাছির দল
ঘ্রাণে ঘ্রাণে প্রাণে বাজে আহা কি
অপূর্ব দৃশ্য তার
বুঝতে কি পাও প্রিয়ংবদা আমার।
ঐ সুদূরে আকাশ হেলে পড়ে
ছুঁয়ে দিতে সব ভালবাসা
কত কথা হয় আকাশ মাটির মিলনে
প্রিয়ংবদা আমার।
বসন্ত আসে কত বাহারি সাজে
প্রকৃতির সাথে অপূর্ব মিলন
গন্ধে গন্ধে মন তার মিশে
তোমার গায়ের গন্ধ প্রিয়ংবদা আমার।
আপনার মতামত লিখুন :