ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
পটুয়াখালীর কুয়াকাটায় স্বামী-স্ত্রীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে কুয়াকাটা পৌরসভার পার্শ্ববর্তী লতাচাপলী ইউনিয়নে আছালতখাঁ পাড়া এলাকার নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়।
মৃত আরিফ হোসেন (২৬) ওই এলাকার আলী হোসেনের পুত্র। তার স্ত্রী রিয়া মনির (২২) বাবার বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার শাখারিয়া ইউনিয়নে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই বাড়িতে আরিফ, তার স্ত্রী রিয়ামনি এবং ৪ বছরের কন্যা শিশু সুমাইয়া ছিল। বিকালে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। সন্ধ্যায় সুমাইয়া ঘুমিয়ে পড়ে। রাত ১১টার দিকে শিশু সুমাইয়ার ঘুম ভাঙলে সে তার বাবাকে ঘরের আড়ার সঙ্গে ও মাকে ঘরের বারান্দার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাকচিৎকার দেয়। এ সময় প্রতিবেশীরা টের পেয়ে ছুটে এসে তাদের গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে বঙ্গবন্ধু টানেলে উল্টে গেল ট্রাক, আহত ২
মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :