সোনাগাজীতে সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত
এবার মন্ত্রীকে নবী বলে আখ্যা দিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক
ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ। ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ৫ মণ (দেড় হাজার পিস) পিরানহা মাছ জব্দ করেছে পুলিশ।
রোববার (২৫ মে) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাট থেকে এসব মাছ উদ্ধার করা হয় বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম।
পুলিশ জানায়, বাংলাদেশে পিরানহা মাছ নিষিদ্ধ করেছে সরকার। তারপরও ঠাকুরগাঁওয়ের গড়েয়া হাটে গোপনে কিছু ব্যবসায়ী এসব মাছ বিক্রি করে আসছে।
আরও পড়ুন সংস্কার সিস্টেমটি বাস্তবায়ন হলে স্বপ্নের দেশ বাস্তবায়ন হবে- ঠাকুরগাঁওয়ে সারজিস আলম
এমন সংবাদে রোববার রাতে ওই হাটে অভিযান চালিয়ে আড়তদার রুমনের গোডাউন থেকে দেড় হাজার পিরানহা মাছ জব্দ
করে পুলিশ।
পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে পিরানহা মাছগুলো মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হয়।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ক্ষতিকর পিরানহা মাছ ব্যবসার সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :