বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
তীব্র শীতের সন্ধ্যায় রাজধানীতে বৃষ্টি।তীব্র শীতের মধ্যে রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে।
আজ সকাল থেকে রাজধানীর আকাশ কিছুটা মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলেছিল। তবে, তাপমাত্রা খুব একটা বাড়তে দেখা যায়নি। এরমধ্যেই সন্ধ্যার পর বৃষ্টি হলো। আগামীকাল শুক্রবার (১৯ জানুয়ারি) ঢাকায় ফের বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।
বৃষ্টির কারণে অফিসফেরত মানুষ পড়েছেন ভোগান্তিতে। বৃষ্টির আগে বাড়ি ফেরার তাড়ায় সড়কেও কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ভ্রাম্যমাণ দোকানিরাও বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন। গরম কাপড় এবং জুতাসহ বিভিন্ন দোকানিদের এ সময় ব্যবসা সাময়িকভাবে গুটিয়ে নিতেও দেখা গেছে।
আরও পড়ুনঃ বিধ্বস্ত গাজায়ও ফুল কিনছেন ফিলিস্তিনিরা
এদিকে সকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।
আপনার মতামত লিখুন :