বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ঢাকা চেম্বারের নতুন সভাপতি তাসকীন আহমেদ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৪, ৬:১১ অপরাহ্ণ
ঢাকা চেম্বারের নতুন সভাপতি তাসকীন আহমেদ

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নতুন সভাপতি হয়েছেন ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ। একই সঙ্গে রাজীব এইচ চৌধুরী ও মো. সালিম সোলায়মান যথাক্রমে ঊর্ধ্বতন সহসভাপতি ও সহসভাপতি হয়েছেন।

ডিসিসিআই অডিটরিয়ামে আজ রোববার ১৫ ডিসেম্বর ঢাকা চেম্বারের ৬৩তম বার্ষিক সাধারণ সভায় তাসকীন আহমেদকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে দায়িত্বভার প্রদান করা হয়। ঢাকা চেম্বারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ডিসিসিআইয়ের নবনির্বাচিত অন্য পরিচালকেরা হলেন—এনামুল হক পাটোওয়ারী, মো. মোস্তফা কামাল, মিনহাজ আহমেদ, মোহাম্মদ জমশের আলী, রাশেদ মাইমুনুল ইসলাম এবং সালমান বিন রশিদ শাহ সায়েম।

ঢাকা চেম্বারের নতুন সভাপতি তাসকীন আহমেদ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান। তিনি ১৯৯৯ সালে তাঁর পারিবারিক ব্যবসায় যোগ দেন। তিনি গ্রুপের বেশ কয়েকটি ব্যবসায়িক ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন। তিনি ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি, বাংলাদেশ অটোমোবাইল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএএমএ) ঊর্ধ্বতন সহসভাপতি এবং ঢাকা চেম্বারের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন :খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’

নবনির্বাচিত ঊর্ধ্বতন সহসভাপতি রাজীব এইচ চৌধুরী ডিফেন্স ডায়না মিক্স এন্টারপ্রাইজ, আর্কো কোল্ড স্টোরেজ, ওয়াচেস ওয়ার্ল্ড এবং মাইক্রোসেক ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। এই প্রতিষ্ঠানগুলো বাণিজ্য, খুচরা বিক্রি, সরকারি ও প্রতিরক্ষা খাতে ইন্ডেন্টিং, হিমাগার, তথ্যপ্রযুক্তি এবং সফটওয়্যার উন্নয়ন খাতসংশ্লিষ্ট ব্যবসায় যুক্ত।

এ ছাড়া নতুন সহসভাপতি মো. সালিম সোলায়মান ম্যাসনস পলিমার করপোরেশন, লালবাগ মেটাল ইন্ডাস্ট্রিজ ও চ্যাম্পিয়ন অ্যান্ড ম্যাসনসে ব্যবস্থাপনা পরিচালক এবং স্যামসন্স কর্পোরেশনের স্বত্বাধিকারী। তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক ক্রয়–বিক্রয়, আমদানি ও বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, বিশেষ করে পেট্রোকেমিক্যাল, রাবার কেমিক্যাল, খাদ্যপণ্য, ধাতব শিল্প ও দেশীয় বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত।

 

Spread the love
Link Copied !!