বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ঠাকুরগাঁও চিনিকলে আখ মাড়াই শুরু


জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৪, ১:৪৪ অপরাহ্ণ
ঠাকুরগাঁও চিনিকলে আখ মাড়াই শুরু

ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও সুগার মিলসের ২০২৪-২৫ মৌসুমের ৬৭তম আখ মাড়াই উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

আখ মাড়াইয়ের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) পরিচালক আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এছাড়া স্থানীয় প্রশাসন ও মিলের ব্যবস্থাপনা পরিচালসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিল।

অনুষ্ঠানে বক্তারা চিনি শিল্পের বর্তমান চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করেন।

মিল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মৌসুমে ৬৫-৭০ দিন মিল চালানোর পরিকল্পনা রয়েছে। এই সময়ে ৮৫ হাজার টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের চেয়ে আট হাজার টন বেশি। পুরো আখ সংগ্রহ ও মাড়াই করা সম্ভব হলে ছয় হাজার ২১০ টন চিনি উৎপাদন করা যাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর হলদিবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে

কর্তৃপক্ষ আরও জানান, এ বছর ছয় হাজার একর জমিতে আখ চাষ হয়েছে। তবে পরবর্তী মৌসুমে আখ উৎপাদন আরও বাড়ানোর লক্ষ্যে সাত হাজার একর জমিতে আখ চাষের পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। চাষীদের উৎসাহিত করতে আগাম সেচ সুবিধা, সার, ও প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মিলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘দেশীয় চিনি শিল্পকে টিকিয়ে রাখতে আখচাষীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। আমরা চাষীদের সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’

অন্যদিকে চাষিরা বলছেন, আখের ন্যায্যমূল্য নিশ্চিত হলে এবং আখ সঠিক সময় মিলে সরবরাহ করা হলে তারা আখ চাষে আগ্রহী হবেন।

ঠাকুরগাঁও সুগার মিলস দেশের অন্যতম বৃহৎ চিনি কারখানা। এটি শুধু চিনি উৎপাদন নয়, আখচাষীদের জীবিকা নির্বাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তবে চিনি শিল্পের বর্তমান সংকট মোকাবিলায় সরকারি সহযোগিতা এবং চাষীদের সঙ্গে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Spread the love
Link Copied !!