বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

জামায়াতের শোডাউন ঢাকায়


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ৩০, ২০২৪, ৪:৪৪ অপরাহ্ণ
জামায়াতের শোডাউন ঢাকায়

জামায়াতের শোডাউন ঢাকায়।নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।তিনি বলেন, আওয়ামী সরকারের অবৈধভাবে ক্ষমতা দখল ও অব্যবস্থাপনায় বর্তমানে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক মহাসংকট চলছে। দেশের মানুষের ভোটাধিকার হরণ করে একদলীয় প্রহসনের ডামি নির্বাচন করে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

হেলাল বলেন, সরকারের এই ডামি প্রার্থী ও ডামি ভোটারের তামাশার নির্বাচন দেশ-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি পাচ্ছে না। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং গ্যাস ও বিদ্যুতের চরম সংকটে দেশের মানুষ মহাবিপাকে পড়েছে। এ পরিস্থিতিতে আজ বিকেলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের নিয়ে সংসদ অধিবেশন বসবে। আমরা এই অবৈধ সংসদকে প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে প্রহসনের এই ডামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানাচ্ছি।

সরকার আগামী প্রজন্মকে ধ্বংস করতে শিক্ষাব্যবস্থাকে কলুষিত করেছে উল্লেখ করে তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের মাধ্যমে সমকামিতা ও বিজাতীয় সংস্কৃতি শিক্ষা দিচ্ছে। ৯০ ভাগ মুসলমানের এই বাংলাদেশে ইমান বিধ্বংসী কোনো শিক্ষাব্যবস্থা এ দেশের মানুষ মেনে নেবে না।

আরও পড়ুনঃ পুলিশ ছেড়ে দিয়েছে বিএনপি নেতা মঈন খানকে

তিনি বলেন, আওয়ামী সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘদিন থেকে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ বিরোধী রাজনৈতিক নেতারা ও আলেম ওলামাদের বন্দি করে রেখেছে। আমরা অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। অন্যথায় সরকারের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে জনগণ তাদের মুক্ত করেই ছাড়বে।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন ও ড. আব্দুল মান্নান। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, সৈয়দ সিরাজুল হক, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পূর্বের সভাপতি তাকরিম হাসান, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আলাউদ্দিন শেখ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহসহ ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের বিভিন্ন থানার আমির ও সেক্রেটারিরা।

Spread the love
Link Copied !!