ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
জয়পুরহাটে ট্রাকের চাপায় অতুল চন্দ্র বর্মণ নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় জয়পুরহাট সদর উপজেলার হিচমী-পুরানাপৈল বাইপাস সড়কের কৃষি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জয়পুরহাট পৌর এলাকার বামনপুর দত্তপাড়া মহল্লার বাসিন্দা অতুল চন্দ্র বর্মণসহ বেশ কয়েকজন চালক ভ্যানে করে আলু নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে অতুল চন্দ্র বর্মণের ভ্যান বিকল হয়ে রাস্তায় আটকে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
একই সময়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে ট্রাকটি খাদে পড়ে গিয়ে ট্রাকচালকও গুরুতর আহত হয়ে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুনঃ যশোরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে পালন
জয়পুরহাট সদর থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে এবং ট্রাকটি থানা হেফাজতে নিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :