বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

চাঁদপুরে অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ণ
চাঁদপুরে অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁদপুরে অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার। চাঁদপুর সদর উপজেলায় এক সিএনজিচালিত অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার বাগাদী ইউনিয়নের ইচলী চৌরাস্তা এলাকার একটি অটোরিকশার গ্যারেজ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে স্বজনদের দাবি, ১১ হাজার টাকার জন্য তাঁকে হত্যা করা হয়েছে।

নিহত তরুণের নাম শরীফ তালুকদার (১৯)। তিনি বাগাদী ইউনিয়নের ব্রাহ্মণ সাখুয়া গ্রামের তালুকদার বাড়ির মফিজ তালুকদার ও আয়েশা বেগম দম্পতির ছেলে। শরীফের স্ত্রী বিউটি বেগম ছয় মাসের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় রোববার দুপুরে শরীফ তালুকদারের মামা মো. জসিম উদ্দিন ভূঁইয়া চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে বাগাদী ইউনিয়নের ইচলী চৌরাস্তা এলাকার অটোরিকশার যন্ত্রাংশ বিক্রির দোকানমালিক নানুপুর গ্রামের মো. রাসেল গাজী (২৮) ও তাঁর দোকানের মিস্ত্রি সুমন পাটওয়ারীর (৩৫) নাম উল্লেখ করে এবং আজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
শরীফের মামা জসিম উদ্দিন ভূঁইয়া অভিযোগ করেন, শরীফের কাছে রাসেল গাজী অটোরিকশার দৈনিক ভাড়া বাবদ ১১ হাজার টাকা পেতেন। সেই টাকার জন্য শনিবার রাত ৯টার দিকে শরীফকে অটোরিকশার গ্যারেজে ডেকে নিয়ে মারধর করেন রাসেল। মারধরের এক পর্যায়ে শরীফ মারা যান। তাঁর লাশ গ্যারেজে কাঠের সঙ্গে পরনের বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখা হয়। রোববার সকালে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে বিষয়টি তাঁরা জানতে পারেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। দুপুরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে প্রশাসনের অনুমতিতেই ‘আজাদ মেলা’য় চলছে অশ্লীল নৃত্য ও লটারি জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি

ঘটনার পর থেকে অভিযুক্ত রাসেল গাজী ও সুমন পাটওয়ারী পলাতক থাকায় অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য জানা যায়নি।
চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী বলেন, অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় আনা হয়। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছেন। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love
Link Copied !!