বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে ১৬ বছর বয়সী অভিনেতার মৃত্যু


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৪, ৭:০৫ অপরাহ্ণ
চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে ১৬ বছর বয়সী অভিনেতার মৃত্যু

সড়ক দুর্ঘটনায় মাত্র ১৬ বছর বয়সে প্রাণ হারালেন তরুণ হলিউড অভিনেতা জোসেফ মিক। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আলাবামার ভেস্তাভিয়া হিলসে চলন্ত গাড়ি থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পিপল ম্যাগাজিন। ‘বেবি ড্রাইভার’ সিনেমায় অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। অভিনেতার অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদনজগতে।

জেফারসন কাউন্টি করোনার অফিস জানিয়েছে, ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার ভেস্তাভিয়া পাহাড়ের ক্যানিয়ন রোডের ১৯০০ ব্লকে চলন্ত গাড়ি থেকে পড়ে একজনের মৃত্যুর খবর পেয়েছিলাম। সেখানে গিয়ে আমরা ১৬ বছর বয়সী হাডসন জোসেফ মিক নামক এক তরুণের পরিচয় নিশ্চিত করি। তাঁর মুখমণ্ডল থেঁতলে গিয়েছিল। এ ছাড়া শরীরের অন্যান্য জায়গাতেও জখম পাওয়া গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার পর মিককে ইউএবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই দিনের চেষ্টাতেও মিককে ফেরানো যায়নি। তাঁর আঘাত ছিল অত্যন্ত গুরুতর। তারা আরও জানিয়েছে, ভেস্তাভিয়া হিলস পুলিশ বিভাগ ঘটনাটি তদন্ত করছে।

শনিবার মিকের অ্যাকাউন্ট থেকে এক ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়েছে, ‘এই পৃথিবীতে মিক সামান্য সময় নিয়ে এসেছিলেন। কিন্তু এ অল্প সময়ে তাঁর অর্জন মনে রাখার মতো। তাঁর সঙ্গে সাক্ষাৎ পাওয়া প্রত্যেককে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছিল মিক।’

আরও পড়ুনঃ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে চাকরির সুযোগ

২০১৪ সালে মাত্র ৬ বছর বয়সে অভিনয়জীবন শুরু হয় জোসেফ মিকের। মেলিসা জোয়ান হার্ট ও জালিল হোয়াইট অভিনীত টেলিভিশন মুভি ‘দ্য সান্তা কন’-এ অভিনয় করেছিলেন তিনি। ২০১৭ সালে এডগার রাইট পরিচালিত ‘বেবি ড্রাইভার’ সিনেমায় নজর কাড়েন। যাতে তিনি অ্যানসেল এলগর্টের অভিনীত সিনেমার প্রধান চরিত্র বেবির শৈশবের চরিত্রে অভিনয় করেন। এ ছাড়া তিনি জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ম্যাকগাইভার’ রিবুট সিরিজে অভিনয় করেন। মিক অভিনীত সিরিজের মধ্যে আরও রয়েছে ‘দ্য স্কুল ডুয়েল’ ও ‘ফাউন্ড’।

 

Spread the love
Link Copied !!