বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৫ মার্চ জুমার নামাজের পর বেইলি রোড মিনিস্টার অ্যাপার্টমেন্টের বাসভবনে গোসলের পর প্রথম এবং মূল জানাজা অনুষ্ঠিত হয়।
স্বজনরা জানান, মরদেহ নিয়ে যাওয়া হবে ট্রাইব্যুনালে, তারপর কমিউনিস্ট পার্টি অফিসে। বিকেল ৪টায় শহীদ মিনারে তাকে গার্ড অব অনার দেয়া হবে। দাফন সম্পন্ন হবে মিরপুর বুদ্ধিজীবী কবর স্থানে।
এর আগে, শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিমোনিয়ার কারণে মারা যান অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু। তিনি একাধারে ছিলেন আইনজীবী, মুক্তিযোদ্ধা ও ভাষা আন্দোলন কর্মী। ৯৩ বছরের দীর্ঘ জীবনে এই দেশকে তিনি দিয়েছেন অনেক কিছু।
১৯৩১ সালের ২৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন গোলাম আরিফ টিপু। ৯ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ১৯৫৪ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন।
আরও পড়ুন: রমজানে সাঈদুলের অটোতে যাত্রীদের পাঁচ থেকে দশ টাকা ছাড় দিয়েছেন কুড়িগ্রামের এক চালক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে ২০১০ সাল থেকে দায়িত্ব পালন করেন তিনি। তিনি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের রাজশাহী অঞ্চলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১৯ সালে একুশে পদক প্রদান করে।অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
আপনার মতামত লিখুন :