বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

গুলিস্তানে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৪, ১২:০৫ অপরাহ্ণ
গুলিস্তানে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

গুলিস্তানে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। রাজধানীর গুলিস্তান এলাকায় পূর্বশত্রুতার জেরে আল আমিন (২৭) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর ভাই মো. সুমন আহমেদ (২৫) ও মো. নাহিদ (১৯) আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ বুধবার বেলা তিনটার দিকে গুলিস্তানের এরশাদ মার্কেটের সামনে ১০-১২ যুবক এসে অতর্কিতে সুমন আহমদকে মারধর করতে থাকেন। তখন তাঁর বড় ভাই আল আমিন এবং ছোট ভাই নাহিদ এগিয়ে গেলে তাঁদের ছুরিকাঘাত করে পালিয়ে যান যুবকেরা।

আরও পড়ুন : বাংলাদেশ–ভারত সীমান্তে চার শুল্ক স্টেশনে বাণিজ্য বন্ধ

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, বিকেল পৌনে চারটার দিকে আল আমিন, সুমন ও নাহিদকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ সময় আল আমিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সুমন ও নাহিদকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি ওয়ারী থানায় জানানো হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন সুমন বলেন, ‘আমি গুলিস্তান এরশাদ মার্কেট এলাকায় শরবতের ব্যবসা করি। পাশেই বড় ভাই আল আমিন পুরোনো কাপড় বিক্রি করেন। ছয় মাস আগে আমার দোকানে এক ব্যক্তি মোটরসাইকেল রেখেছিলেন, তা নিয়ে তর্কবিতর্ক হয়। তাঁরা ওই দিন হুমকি দেন, পরে দেখে নেবেন বলে। তাঁদের তিনি চেনেন না। তবে তাঁরা ওয়ারী এলাকার।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমদে প্রথম আলোকে বলেন, এ ঘটনার তদন্ত চলছে।

আল আমিন সপরিবার পুরান ঢাকার নারিন্দার বসু বাজার এলাকায় থাকতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তাঁর গ্রামের বাড়ি নাটোরে।

 

Spread the love
Link Copied !!