বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

স্পিনার ছাড়াই মাঠে নামছে পাকিস্তান অস্ট্রোলিয়ার বিপক্ষে! ক্রিকেট খেলা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৪, ৪:৫৪ অপরাহ্ণ
স্পিনার ছাড়াই মাঠে নামছে পাকিস্তান অস্ট্রোলিয়ার বিপক্ষে! ক্রিকেট খেলা

স্পিনার ছাড়াই মাঠে নামছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম (ক্রিকেট খেলা) ওয়ানডেতে স্পিনার ছাড়াই খেলবে পাকিস্তান। টেস্ট শুরুর একদিন আগেই একাদশ ঘোষণা করা অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলগুলোর ঐতিহ্য। পাকিস্তান এবার আরও এক কাঠি সরেস। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ আগামীকাল সোমবার (৪ নভেম্বর) মাঠে গড়াবে, কিন্তু পাকিস্তান সেই ম্যাচের একাদশ ঘোষণা করেছে আজই।

আগামীকাল মেলবোর্নে সিরিজের ১ম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সেই ম্যাচের একাদশ ১দিন আগেই রোববার (৩ নভেম্বর) ঘোষণা করেছে সফরকারী পকিস্তার। এই ম্যাচ দিয়েই পাকিস্তানের অধিনায়ক হিসেবে অভিষেক হবে মোহাম্মদ রিজওয়ানের।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ দুটি ম্যাচে পাকিস্তানের বোলিং সামলেছে স্পিনাররা। স্পিনাররাই ভাগাভাগি করেছেন ৪০ উইকেট। শেষ টেস্টে তো এক ওভারও বোলিং করার সুযোগ পায়নি একাদশের একমাত্র পেসার আমির জামাল। অথচ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের ১ম ওয়ানডেতে পাকিস্তানের একাদশে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার।

গত বছর নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিল পাকিস্তান। সেই সময় পাকিস্তানের নেতৃত্বে ছিলেন সাবেক অধিনায়ক বাবর আজম। বিশ্বকাপে ভরাডুবির পর বাবর অধিনায়কত্ব ছাড়েন। এরপর ফের তাকে অধিনায়কত্ব দেয় পিসিবি, আবার কেড়েও নেয়। বাবর বাদ পড়েছেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্টেও। পাকিস্তানের কোচ আর নির্বাচকের পদেও এসেছে পরিবর্তন।

আরো পড়ুন: ট্রাম্প জিতলে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব কী হবে? যুক্তরাষ্ট্রের নির্বাচন

এতো এতো পরিবর্তনের পরও এক বছর পর পাকিস্তানের প্রথম ওয়ানডের একাদশে টিকে গেছেন বাবর। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেই ওয়ানডের দলের সঙ্গে পরিবর্তন আছে পাঁচটি। ওপেনিংয়ে ফখর জামানের জায়গায় এসেছেন সাইম আইয়ুব। মিডল অর্ডারে জায়গা হারিয়েছেন সৌদ শাকিল। তার জায়গায় এসেছেন কামরান গুলাম। আর অভিষেক হবে মোহাম্মদ ইরফান খানের।

পাকিস্তানের চূড়ান্ত একাদশ: আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার/অধিনায়ক), কামরান গুলাম, সালমান আগা, মোহাম্মদ ইরফান খান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।

Spread the love
Link Copied !!