বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

এবার চরমোনাইয়ের দুদিনের কর্মসূচি ঘোষণা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ২৭, ২০২৪, ৭:৪২ অপরাহ্ণ
এবার চরমোনাইয়ের দুদিনের কর্মসূচি ঘোষণা

এবার চরমোনাইয়ের দুদিনের কর্মসূচি ঘোষণা।এবার দুদিনের কর্সমসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।তিনি একতরফা প্রহসনের নির্বাচন বাতিল, বিতর্কিত শিক্ষাকারিকুলাম পরিবর্তন ও ট্রান্সজেন্ডারকে প্রমোট করার প্রতিবাদে আগামি ৩১ জানুয়ারি সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ এবং ৩ ফেব্রুযারি ঢাকায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার সভায় সভাপতির বক্তব্যে শেষে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
এছাড়াও সভায় আগামি ১৫ ফেব্রুযারি থেকে ২৯ ফেব্রুয়ারি ২০২৪ সারাদেশে ১৫ দিনব্যাপী দাওয়াতী পক্ষের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের পরিচালনায় অনুষ্ঠিত আমেলার সভায় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য আলহাজ খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ,কৃষিবিদ আফতাব উদ্দিন।

পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশের শিক্ষা, সংস্কৃতি এবং দেশের রাজনীতও এখন আর এদেশ থেকে নিয়ন্ত্রণ হয় না। দেশের সবকিছুই নিয়ন্ত্র্রণ হয় পার্শ্ববর্তী দেশ থেকে। সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। তারা দেশে সুশাসন উপহার দিতে পারেনি। সরকারের বারবার ব্যর্থতার কারণেই মূল্যস্ফীতি এখন সকল সময়ের সীমা অতিক্রম করেছে। ভেঙে পড়েছে জাতীয় অর্থনীতি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সরকার জনগণের সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বরং তারা যা করছে তার সাথে জনগণের স্বার্থের কোনো সংশ্লিষ্টতা নেই। সরকার এখন ডামি ও প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জবর দখল করে জনগণকে শোষণ করছে।

আরও পড়ুনঃ এবার আ.লীগের নতুন কর্মসূচি ঘোষণা

তিনি বলেন, সরকার এখন ভোট ডাকাতির নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য মরিয়া। তিনি তামাশা ও ভাগবাটোয়ারার নির্বাচন বাতিল করে জাতীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানান। জনগণের দাবিকে উপেক্ষা করে সরকার একতরফা প্রহসনের ডামি নির্বাচনের পর দ্রব্যমূল্যের বাজারে আগুন। সরকার নিত্যপয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ।

শিক্ষা প্রসঙ্গে পীর সাহেব চরমোনাই বলেন, ট্রান্সজেন্ডারসহ শিক্ষার অসঙ্গতি দূর করে ৯২ ভাগ মুসলমানের চিন্তা-চেতনা, তাহজীব-তামাদ্দুন জাতিসত্তার সাথে সামঞ্জস্য রেখে কারিকুলাম প্রণয়নের দাবি জানান। আলিয়া মাদরাসার পাঠ্যপুস্তক থেকে অপ্রয়োজনীয় চিত্রগুলো বাদ দিয়ে মাদরাসার স্বকীয়তা বজার রাখার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন, , কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ হারুন অর রশিদ, মাওলানা এবিএম জাকারিয়া, আলহাজ্ আব্দুর রহমান, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, আলহাজ জান্নাতুল ইসলাম, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারূফ, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, শোয়াইব হোসেন, মাওলানা আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট হাছিবুল ইসলাম, জিএমস রুহুল আমীন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা নুরুল ইসলাম আল আমীন, বরকত উল্লাহ লতিফ, অধ্যাপক নাসির উদ্দিন খান, মাওলানা আরিফুল ইসলাম, আলহাজ সেলিম মাহমুদ, আব্দুল আউয়াল মজুমদার।

Spread the love
Link Copied !!