বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ইয়েমেনে মার্কিন-ব্রিটিশ হামলা নিয়ে বিভক্ত ইউরোপ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ১৩, ২০২৪, ২:৩৯ অপরাহ্ণ
ইয়েমেনে মার্কিন-ব্রিটিশ হামলা নিয়ে বিভক্ত ইউরোপ

ইয়েমেনে মার্কিন-ব্রিটিশ হামলা নিয়ে বিভক্ত ইউরোপ। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর বিমান ও নৌ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

তাদের এই হামলার যৌক্তিকতা তুলে ধরে একটি যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ ১০টি দেশ। তবে এ যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেনি ইতালি, ফ্রান্স ও স্পেন। এই তিন দেশের এমন পদক্ষেপে ইয়েমেনে মার্কিন-ব্রিটিশ হামলা নিয়ে ইউরোপীয়দের মাঝে বিভক্তির বিষয়টি সামনে চলে আসে। খবর রয়টার্সের।

গতকাল শুক্রবার ভোরে ইয়েমেনে ইরান-সমর্থিত গোষ্ঠীটির বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করার কথা জানায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। দুই দেশের এই হামলায় লজিস্টিক ও গোয়েন্দা সহায়তা প্রদান করেছে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, কানাডা ও বাহরাইন।এ ছাড়া ইয়েমেনে নৈশকালীন এই হামলার পক্ষে সাফাই গেয়ে এই ছয় দেশের সঙ্গে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে জার্মানি, ডেনমার্ক, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়া। এমনকি লোহিত সাগরে হুতিরা হামলা বন্ধ না করলে জাহাজ চলাচল নিশ্চিতে আরও পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এসব দেশ।

তবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কার্যালয়ের এক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, রোম এই বিবৃতিতে স্বাক্ষর করতে রাজি হয়নি। এ জন্য তাদের এ হামলায় অংশ নিতে বলা হয়নি।
আরেকটি সরকারি সূত্র বলেছে, ইতালিকে হামলায় যোগদানের কথা বলা হয়েছিল। তবে দুই কারণে তারা এতে অংশগ্রহণ করেনি। প্রথমটি হলো এতে অংশগ্রহণ করতে হলে আগে দেশের সংসদ থেকে অনুমতি নেওয়া লাগবে। বিষয়টি অনেক সময়সাপেক্ষ। দ্বিতীয় কারণ হলো লোহিত সাগরে শান্তির নীতি বেছে নিয়েছে রোম।

আরও পড়ুনঃ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা

নাম প্রকাশ না করার শর্তে এক ফরাসি কর্মকর্তা বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন হামলায় যোগদান করলে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা প্রশমনের ক্ষমতা হারাতে পারে এমন আশঙ্কা থেকে অংশ নেয়নি ফ্রান্স। সম্প্রতি গাজা যুদ্ধ ঘিরে লেবাননে সংঘাত এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে প্যারিস।

ইয়েমেনে হামলায় অংশগ্রহণ করতে ফ্রান্স অস্বীকার করেছে কি না জানতে চাইলে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, দুই দেশের কূটনৈতিক আলাপ-আলোচনা নিয়ে কথাবার্তা দীর্ঘ করবেন না। তিনি বলেন, যারা এই হামলায় অংশগ্রহণ করেছে তাদের তালিকা আপনারা দেখেছেন।

এ ছাড়া স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস বলেছেন, লোহিত সাগরে সামরিক অভিযানে মাদ্রিদ যোগ দেয়নি। কারণ তারা এই অঞ্চলে শান্তি নিশ্চিত করতে চায়।

লোহিত সাগরে হুতিদের হামলা ঠেকানো নিয়ে পশ্চিমাদের বিভক্তির বিষয়টি গত মাসেই প্রকাশ্যে আসে। ডিসেম্বরে লোহিত সাগরে জাহাজ চলাচল নিশ্চিত করতে একটি বহুজাতিক নৌজোট গঠনের কথা জানায় যুক্তরাষ্ট্র। তবে মার্কিন নেতৃত্বাধীন এই নৌজোটে অংশ নেয়নি ইতালি, স্পেন ও ফ্রান্স।

Spread the love
Link Copied !!