বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ইয়েমেনিদের লক্ষ্য করে আবারও মার্কিন হামলা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ১৮, ২০২৪, ২:৫২ অপরাহ্ণ
ইয়েমেনিদের লক্ষ্য করে আবারও মার্কিন হামলা

ইয়েমেনিদের লক্ষ্য করে আবারও মার্কিন হামলা। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ওপর আবার হামলা চালিয়েছে মার্কিন সেনারা। বুধবার (১৭ জানুয়ারি) মার্কিন নৌবাহিনী এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা হুতিদের ক্ষেপণাস্ত্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলার ওই লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রস্তুত ছিল। এ নিয়ে এক সপ্তাহের কম সময়ের মধ্যে চারবার হুতিদের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছে, হুতিদের ক্ষেপণাস্ত্র বাণিজ্যিক জাহাজ ও মার্কিন নৌবাহিনীর জাহাজের জন্য আসন্ন হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এসব ক্ষেপণাস্ত্র প্রায় প্রস্তুত অবস্থায় ছিল। যা যেকোনো সময় নিক্ষেপ করতে পারত হুতিরা। মার্কিন সেনাদের নিজেদের সুরক্ষার অধিকার রয়েছে।

এর আগে মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের এ হামলায় জাহাজটি বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।হামলার শিকার জাহাজটির নাম জিব্রাল্টার ঈগল। এটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি জাহাজ। তবে জাহাজটির মালিকানায় রয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হুতিদের হামলায় জাহাজ জিব্রাল্টার ঈগলের কেউ হতাহত হয়নি। এ ছাড়া বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি। জাহাজ কোম্পানি ঈগল বাল্ক শিপিং বলেছে, জাহাজটি ইস্পাতজাত পণ্য বহন করছিল। হামলার সময় এটি এডেন উপসাগরের প্রায় ১৬০ কিলোমিটারের কাছাকাছি ছিল। কিছুটা ক্ষয়ক্ষতি হলেও হামলার ধকল কাটিয়ে পুনরায় যাত্রা শুরু করেছে জাহাজটি।

আরও পড়ুনঃ তীব্র শীত আর বৃষ্টিতে স্থবির বরিশাল নগরীর জনজীবন

এর আগে সোমবার লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজ নিশানা করে হুতিদের নিয়ন্ত্রিত এলাকা থেকে ক্ষেপণাস্ত্র হামলা হয়। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে লোহিত সাগরের মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস লাবুনের দিকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। হোদেইদা উপকূলের আশপাশে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করেছে মার্কিন যুদ্ধবিমান। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এরও আগে গত সপ্তাহে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। মূলত ইরানপন্থি এই বিদ্রোহী গোষ্ঠীদের সামরিক স্থাপনা নিশানা করেই শুক্রবার ভোরে ও রাতে দুই দফা হামলা হয়েছে।যুক্তরাষ্ট্রের দাবি, লোহিত সাগরে বিদেশি জাহাজে হুতিদের হামলার সক্ষমতা খর্ব করতে ইয়েমেনে ইরান-সমর্থিত গোষ্ঠীটির বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা করেছে তারা।

 

Spread the love
Link Copied !!