বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

আলু খোসাসহ খাবেন না‌কি খোসা ছাড়া?


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৪, ১২:২৭ অপরাহ্ণ
আলু খোসাসহ খাবেন না‌কি খোসা ছাড়া?

আলুর খোসার উপকারিতা 

১. রক্তচাপ নিয়ন্ত্রণ করে
আলুর খোসায় রয়েছে ভিটামিন, মিনারেলস ও ফাইবার, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে প্রচুর পটা‌শিয়াম থাকে, যা ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে, রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং পেশি ও স্নায়ুর কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে।

২. কোষ্ঠকাঠিন্য প্রতি‌রোধে কার্যকর
আলুর খোসা দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবারের চমৎকার উৎস। দ্রবণীয় ফাইবার কোলেস্টেরল কমাতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। আর অদ্রবণীয় ফাইবার হজমশক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কার্যকর।

৩. ক্যানসারের ঝুঁকি কমাতে পা‌রে
এতে রয়েছে ফ্লাভোনয়েড, ক্যারোটিনয়েড এবং ফিনোলিক যৌগ, এগু‌লো সব অ্যান্টি-অক্সিডেন্ট। এগু‌লো শরীরের ক্ষতিকর ফ্রি র‍্যাডিকেলস দূর করে হার্টের রোগ, ক্যানসার এবং স্নায়ুজনিত রোগের ঝুঁকি কমায়।

৪. প্রদাহ কমায়
আলুর খোসায় থাকা ক্লোরোজেনিক অ্যাসিড এবং ক্যাফেইক অ্যাসিড প্রদাহবিরোধী গুণসম্পন্ন, যা আর্থ্রাইটিসের মতো প্রদাহজনিত রোগের লক্ষণ কমাতে সাহায্য করে।

৫. হজমশক্তি ও মাইক্রোবায়োমের উন্নতি ঘটায়
আলুর খোসার ফাইবার পাকস্থলীর স্বাস্থ্যের উন্নতি করে। প্রোবায়োটিকের মতো উপকারী ব্যাকটেরিয়াকে পুষ্টি জোগায়। মাইক্রোবায়োম রোগজীবাণুর বিরুদ্ধে শরীরের প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রাখতে সাহায্য করে। খাদ্যের জটিল উপাদান ভেঙে সহজপাচ্য করে।

৬. ওজন কমাতে সাহায্য করে
আলুর খোসার ফাইবার পেট ভরা রাখে, যা খাবারের প্রতি আগ্রহ কমাতে সাহায্য করে। এ ছাড়া এর রেজিস্ট্যান্ট স্টার্চ ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে এবং জমাট বাঁধা চর্বি কমাতে ভূমিকা রাখে।

৭. হার্টের স্বাস্থ্য ভালো রাখে
এতে থাকা পটাশিয়াম রক্তচাপ কমাতে এবং হার্টের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে। ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্ট রক্তনালির কার্যকারিতা উন্নত করে এবং হৃদ্‌রোগের ঝুঁকি কমায়।

৮. রক্তের শর্করা নিয়ন্ত্রণ ক‌রে
আলুর খোসায় থাকা ফাইবার রক্তপ্রবাহে গ্লুকোজের শোষণ ধীর করে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। এটি বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত বা এই রোগের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য খুবই উপকারী।

আরও পড়ুন: আইপিএলে নেই, বিগ ব্যাশের দরজা বন্ধ—সাকিব এখন খেলবেন কোথায় !

৯. ত্বকের স্বাস্থ্য ভা‌লো রা‌খে
আলুর খোসায় থাকা ক্যারোটিনয়েড এবং ভিটামিন সি ত্বককে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে। আলুর খোসা আর্দ্রতা বজায় রাখে, যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

এ ছাড়া আলুর বেশির ভাগ পুষ্টি থাকে খোসার ঠিক নিচে। তাই খোসা যদি না-ও খান, অন্তত খোসাসহ আলু রান্না করে তারপর আলু ছাড়িয়ে নিয়ে খান।

এবার আপ‌নি নিজেই সিদ্ধান্ত নিন, আলু খোসাসহ খাবেন, না‌কি খোসা ছাড়া।

Spread the love
Link Copied !!