বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
আমারও ইচ্ছা করে। এক অন্যরকম অনুভুতি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোররা আগামী ২৬ জানুয়ারি আমারও ইচ্ছা করে শো করবে। প্রেসক্লাব যশোরে সাংবাদিক সম্মেলন বুধবার ২৪ জানুয়ারি এসব তথ্য দিয়েছেন মানবিক সংগঠন স্বপ্নতরী যুব কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর স্মৃতি মিথিলা রায়হান হাবিব ফাহিমসহ বেশ কজন। ছিলেন ওদের পরিচালনাকারীরা এবং অভিভাবকরা। আরো ছিলেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন স্বপ্নতরী ও অনুষ্ঠানের আহ্বায়ক মানবিক সমাজকর্মী বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার। এসময় উপস্থিত ছিলেন, সংস্কৃতি কর্মী রওশন আরা রাসু, উপদেষ্টা নুরুল আরেফীন, স্বপ্নতরীর সভাপতি ওয়াদুদুর রহমান রানা, সাধারন সম্পাদক আশিকুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন, সমন্বয়ক দেব দ্বীপ।
শীর্ষ পদস্থ কবি কাসেদুজ্জামান সেলিম এদিন মধুমেলায় থাকায় সাংবাদিক সম্মেলনে ছিলেন অনুপস্থিত।
নেতৃবৃন্দ জানান, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ দিবসে জন্মলাভ করে মানবিক সংগঠন স্বপ্নতরী। প্রতিষ্ঠার তিন বছরে এসব বিশেষ চাহিদা সম্পন্ন এবং পিছিয়ে পড়া শিশু কিশোরের কল্যাণে নিবেদিত স্বপ্নতরী। এসব শিশুরা যা শিখেছে সেসবই তারা অভিনয়ে করে দেখাবে আমারও ইচ্ছা করে শো প্রোগ্রামে। এই সাংস্কৃতিক ও মানসিক পবির্তন কতটা হয়েছে তা এদিন মঞ্চস্থ হবে। সেখানে ভিন্ন কিছু দর্শক পাবে বলে আয়োজক কতৃপক্ষ মনে করছে।
যশোর শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসব শিশু কিশোরদের সৌখিন ক্রীড়া প্রতিযোগিতায় উপহার বিতরণ, ভিন্নমাত্রার সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক নিতে তাদের আনন্দযাত্রাকে যশোর বাসীর সামনে তুলে ধরা হবে।
আমারও ইচ্ছা করে-এই শো দেখার জন্য টিকিট ফি করা হয়েছে মাত্র ১০০ টাকা। এটি মানবিক ফি ধার্য্য করা হয়েছে বলে স্বপ্নতরীর নীতি নির্ধারকরা মনে করছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়,
প্রতিষ্ঠার পর মানবিক সংগঠন স্বপ্নতরী ২০২১ সালে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মাঝে শীতের কম্বল বিতরণ করে।
আরও পড়ুনঃ যশোর জেনারেল হাসপাতালে দালাল-ওষুধ বিক্রয় প্রতিনিধিসহ আটক ৮
২০২২ সালে স্বপ্নতরীর পক্ষে ১১ জন দরিদ্র ছাত্র ছাত্রীর মাঝে মাধ্যমিক পরীক্ষায় ফরম পূরণের টাকা বিতরণ করা হয়। এদের মধ্যে ১০ জন পাশ করে। পাশকরা শিক্ষার্থীদের সংগঠনের পক্ষে সংবর্ধনা দেওয়া হয়।
২০২৩ সালে হৈবতপুর ইউনিয়নের সমসপুর বৃদ্ধাশ্রমে আশ্রিতাদের সাথে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়।
এছাড়া স্বপ্নতরীর পক্ষে যশোর শহরের আদর্শ বালিকা বিদ্যালয়ে ৫০টি এবং যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ইউনিয়ন স্বস্থ্যকেন্দ্রের সামনে ৩০০টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়।
আপনার মতামত লিখুন :