সোনাগাজীতে সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত
এবার মন্ত্রীকে নবী বলে আখ্যা দিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক
ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
আদালতে আমীর খসরু, জামিন শুনানি দুপুরে।রমনা ও পল্টন মডেল থানার পৃথক আট মামলার শুনানির জন্য স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আদালতে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর দেড়টায় তাকে কারাগার থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।
আদালতের হাজতখানায় রাখা হয়েছে আমীর খসরুকে। দুপুর ২টায় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে তার উপস্থিতিতে গ্রেপ্তার ও জামিন শুনানি অনুষ্ঠিত হবে।
পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তারের পর গত ৩ নভেম্বর আমীর খসরুকে আদালতে হাজির করা হয়।
এ মামলায় ছয় দিনের রিমান্ড শেষে গত ১০ নভেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর পল্টন থানার নাশকতার আরেক মামলায় গত ১৪ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন মডেল থানার উপপরিদর্শক সুমিত কুমার সাহা গ্রেপ্তার দেখনোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। গত ১৮ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
গত ২৮ অক্টোবরের ঘটনায় তার বিরুদ্ধে রমনা ও পল্টন মডেল থানায় পৃথক ১০ টা মামলা হয়। তার মধ্যে তিনি পল্টন মডেল থানার পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন।
আরও পড়ুনঃ টিআইবি বিএনপির দালাল : ওবায়দুল কাদের
আপনার মতামত লিখুন :