বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে: আবদুস সালাম


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:৩৮ অপরাহ্ণ
আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে: আবদুস সালাম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম বলেছেন, ‘আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনি। তারা দেশকে নরকে পরিণত করেছিল। আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে। তাই ভারত আওয়ামী লীগকে এত দিন ভোটবিহীন ক্ষমতায় বসিয়ে রেখেছিল।’

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন আর এ দেশে হবে না। বাইরের অনেক দেশ এখনো চায়, বিএনপি যেন ক্ষমতায় না আসতে পারে। তাই ষড়যন্ত্র এখনো চলছে। দেশের মানুষ ভালো থাক, তা তারা চায় না। তিনি আরও বলেন, ভোট পিছিয়ে বা কোনো ষড়যন্ত্র করেই কোনো লাভ নেই। দেশে যখনই ভোট হোক না কেন, বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় আনবে দেশের সাধারণ জনগণ।

আরও পড়ুনঃ সাবেক মন্ত্রী কামরুলের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা

আবদুস সালাম বলেন, ‘শেখ হাসিনার পাসপোর্ট নেই, তিনি অবৈধভাবে ভারতে রয়েছেন। মোদিকে বলব, তাঁকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক।’

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম ও ওবায়দুর রহমান বক্তব্য দেন। সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান।

Spread the love
Link Copied !!