বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

‘ডামি’ নির্বাচন দেশের জন্য মহাবিপদ ডেকে আনবে : ১২ দলীয় জোট


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ৩, ২০২৪, ১:৫৫ অপরাহ্ণ
‘ডামি’ নির্বাচন দেশের জন্য মহাবিপদ ডেকে আনবে : ১২ দলীয় জোট

‘ডামি’ নির্বাচন দেশের জন্য মহাবিপদ ডেকে আনবে : ১২ দলীয় জোটঃদলীয় সরকারের অধীনে আগামী ৭ জানুয়ারির একতরফা, ডামি, পাতানো নির্বাচন বাংলাদেশের জন্য মহাবিপদ ডেকে আনতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।

তারা বলেছেন, দেশি- বিদেশিদের অংশগ্রহণমূলক নির্বাচনের চাওয়াকে উপেক্ষা করে ৭ জানুয়ারি একতরফা নির্বাচন হয়ে গেলে বাংলাদেশের ওপর বিবিধ পদক্ষেপ, নিষেধাজ্ঞা আসতে পারে। তাই সরকারকে বলব, অবিলম্বে এই পাতানো নির্বাচন বন্ধ করুন। একই সঙ্গে ভোটারদেরও বলবো, আপনারা এই নির্বাচনী তামাশা বর্জন করুন।

বিএনপিসহ বিরোধী দলগুলোর ‘একতরফা’ ভোট বর্জনের আহ্বান এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে বুধবার (৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাব, পল্টন ও বিজয়নগর এলাকায় ১২ দলীয় জোটের উদ্যোগে গণসংযোগ ও পদযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা এসব কথা বলেন।

১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টি – জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগ সরকার গত পনের বছর ধরে দেশে জুলুম-অত্যাচার ও দুঃশাসন কায়েম করেছে। তারা সংবিধানকে টার্গেট করে দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণ করেছে। ক্ষমতায় থাকতে আবারো একটি প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে। কিন্তু জনগণ আগামী ৭ জানুয়ারি একতরফা ভোট বর্জনের মধ্য দিয়ে ক্ষমতাসীনদের এই নির্বাচনী তামাশা প্রত্যাখ্যান করবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীকে মুক্ত করতে হবে। দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি, ১২ দলীয় জোটকে গণআন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

আরও পড়ুনঃ ইসরায়েলের সঙ্গে বন্দিবিনিময় আলোচনা স্থগিত করল ফিলিস্তিন 

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেন, আওয়ামী লীগ সরকার ইতোমধ্যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সে কারণে ফের ক্ষমতায় থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে একতরফা প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে। কিন্তু এভাবে জনগণের বিরুদ্ধে গিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাদের পায়ের তলায় মাটি নেই।দেশবাসীকে ভোট বর্জন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আওয়ামী লীগের নির্বাচনী নাটকের দর্শক হবেন না। ভোট কেন্দ্রে যাবেন না।

এতে আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী খান আব্বাস, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, বাংলাদেশ এলডিপির সিনিয়ার যুগ্ম মহাসচিব এম এ বাশার, বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামসুদ্দীন পারভেজ, ইসলামি ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান শওকত আমিন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) কাজী মো. নজরুল, বাংলাদেশ এলডিপির যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ এলডিপি শ্রমিক দলের আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আবদুল মালেক চৌধুরী, মুফতী আতাউর রহমান খান, মাওলানা এম এ কাসেম ইসলামাবাদী, জাগপার অধ্যাপক ইকবাল হোসেন, মনোয়ার হোসেন, মো. সাজু মিয়া, বাংলাদেশ জাতীয় দলের বেলায়েত হোসেন শামীম, বাংলাদেশ লেবার পার্টির শরিফুল ইসলাম, মো. লিটন খান রাজু, হাবিবুর রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির মুহাম্মদ আবু হানিফ, এরশাদুর রহমান, ইসরাফিল হোসেন, বিল্লাল হোসেন, মো. জোবায়ের মাহমুদ, জহির হোসেন, ইমরান হোসেন, যুব জাগপার নজরুল ইসলাম বাবলু, জনি নন্দী, যুব সংহতির নিজাম উদ্দিন সরকার, জাগপা ছাত্রলীগের আবদুর রহমান ফারুকী, ছাত্র সমাজের কাজী ফয়েজ আহমেদ, মেহেদী হাসান, মো. ফাহিম হোসেন, ছাত্র জমিয়ত বাংলাদেশের নিজাম উদ্দিন আল আদনান, হাফেজ খালেদ মাহমুদ প্রমুখ।

Spread the love
Link Copied !!