বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

শেষ হলো নড়াইলের দু’দিনব্যাপী সঙ্গীত উৎসব


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ণ
শেষ হলো নড়াইলের দু’দিনব্যাপী সঙ্গীত উৎসব

জেলায় দর্শক-শ্রোতাদের উপচে পড়া ভিড়ের মধ্য দিয়ে সমাপ্ত হলো দু’দিনব্যাপী সঙ্গীত উৎসব। গতকাল শনিবার রাত ৯টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ সঙ্গীত উৎসবের সমাপ্তি ঘটে।

শ্রুতি-ছন্দ সঙ্গীত নিকেতন নড়াইলের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সঙ্গীত উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

সঙ্গীত উৎসব-২০২৪ উদযাপন পরিষদের আহবায়ক ড. বাদল প্রামাণিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ^তী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম,এম, আরাফাত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিবুল ইসলামসসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সঙ্গীত উৎসব অনুষ্ঠানে আমেরিকা নিউজার্সি ছন্দায়ন’র সভাপতি প্রখ্যাত তবলা শিল্পী পন্ডিত সমীর চ্যাটার্জী, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের অধ্যাপক ড.অসিতরায়, আমেরিকা প্রবাসী কন্ঠশিল্পী সঙ্ঘমিত্র চ্যাটার্জী, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের অধ্যাপক ড. পদ্দিনী দে, ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রিয়াংকা ঘোপ, কুষ্টিয়া বরীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. বাদল প্রামাণিক, প্রভাষক মো: বুলবুল আহমেদ, সজল বিশ্বাস, অরুপ বিশ্বাসসহ দেশ বরেণ্য শিল্পীরা মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন।

আরও পড়ুনঃ মগবাজারে রেললাইন পার হওয়ার সময় নারীর মৃত্যু

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণোচ্ছল পরিবেশে দু’দিনব্যাপী সঙ্গীত উৎসব-২০২৪ শুরু হয়।এছাড়া এ অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা প্রদানসহ উচ্চাঙ্গ ও লঘু উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজন করা হয়। সঙ্গীত উৎসবে দেশ-বিদেশের প্রখ্যাত শিল্পীরা মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। দু’দিনের এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পীসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপূল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Spread the love
Link Copied !!