ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষে কুমিল্লায় ফুলের বাজার জমজমাট। আজ বুধবার সকাল ৯টা থেকেই হিড়িক পড়ে ফুল দোকানে বেচাকেনার।
ফুল ব্যবসায়ী জহিরুল ইসলাম বাসসকে জানান, আজ একই দিন বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষে কুমিল্লার বিভিন্নস্থান থেকে তরুণ-তরুণীরা ফুল কিনতে ফুলের দোকানে ছুটে আসেন। থোকায় থোকায় ফুল বিক্রি হচ্ছে।
তিনি বললেন এবার তুলনামূলকভাবে বেশি ফুল বেচাকেনা হচ্ছে। দোকানীরাও দাম ভালো পাচ্ছেন।
ফুলচাষি আবু বকর বাসসকে জানান, গতবারের তুলনায় এবার ফুল বেশি দামে বিক্রি হচ্ছে। ভোর থেকেই বাজারে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন ধরনের ফুল কুমিল্লার দোকানগুলোতে শোভা পাচ্ছে।
আরও পড়ুনঃ কুমিল্লায় স্বল্পকালীন জাতের শসার বাম্পার ফলন
পর্যাপ্ত ফুল ওঠায় জমে ওঠে ফুলের বাজার। বরুড়া গ্রামের ফুলচাষি আলমগীর বাসসকে জানান, তার প্রতি পিস গোলাপ ১০/১২ টাকা বিক্রি হয়েছে। লং স্টিক চায়না গোলাপ বিক্রি হয়েছে ২৫/৩০ টাকা প্রতিটি। ফুলের ব্যাপক চাহিদার কারণে শহরের বিভিন্ন স্পটে ফেরি করে ফুল বিক্রি করতে দেখা গেছে।
আপনার মতামত লিখুন :