ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজাকে ফিরিয়ে এনে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ তিন টেস্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ইনজুরির কারনে দল থেকে ছিটকে পড়েছেন ব্যাটার শ্রেয়াস আইয়ার। ব্যক্তিগ কারণে সিরিজের বাকী তিন ম্যাচ থেকেও সরে দাঁড়িয়েছেন প্রথম দুই টেস্টে না খেলা বিরাট কোহলি। দলে নতুন মুখ ডান-হাতি পেসার আকাশ দীপ।
হায়দারাবাদে সিরিজের প্রথম টেস্টে ইনজুরিতে পড়ায় দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে যান রাহুল ও জাদেজা। সিরিজের বাকী তিন টেস্টের জন্য দলে সুযোগ হলেও,শর্তসাপেক্ষে নেওয়া হয়েছে তাদের।
বিসিসিআইর মেডিকেল টিমের ছাড়পত্র পেলেই খেলতে পারবেন রাহুল ও জাদেজা। দ্বিতীয় টেস্টে পিঠের ইনজুরিতে পড়ে পুরো সিরিজের বাকি ম্যাচ থেকেই ছিটকে গেছেন আইয়ার। তার জায়গায় খেলার সুযোগ পেতে পারেন রজত পাতিদার ও সরফরাজ খানের মধ্যে কেউ।
দ্বিতীয় টেস্টে অভিষেক হওয়া পাতিদার দুই ইনিংসে যথাক্রমে- ৩২ ও ৯ রান করেন। সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে বল হাতে দারুন পারফমেন্সের সুবাদে প্রথমবারের মত টেস্ট দলে সুযোগ পেলেন দীপ। ভারত ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেন তিনি।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের ওয়ানডে দলে সুযোগ পেলেও অভিষেক হয়নি দীপের। প্রথম শ্রেনির ক্রিকেটে ২৯ ম্যাচে ১০৩ উইকেট শিকার করেছেন এই ডান হাতি পেসার। প্রথম দুই ম্যাচ শেষে ভারত-ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।
আরও পড়ুনঃ দিনাজপুর হিলি স্থলবন্দরে রাজস্ব ৫৪১ কোটি টাকা আদায়
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। শেষ দুই টেস্ট হবে যথাক্রমে- ২৩ ফেব্রুয়ারি ও ৭ মার্চ থেকে।
ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, লোকেশ রাহুল, সরফরাজ খান, রজত পাতিদার, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আকাশ দীপ।
আপনার মতামত লিখুন :