বৃষ্টির কারণে ইজতেমা ময়দানের মুসল্লিদের ভোগান্তি চরমে
রাতের বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন ইজতেমায় আগত মুসল্লিরা। আজ বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) দিনভর আকাশ মেঘলা থাকলেও মাগরিবের নামাজের পর থেকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ভোগান্তি বাড়লেও মুসল্লিরা ধৈর্য্য সহকারে খিত্তায় অবস্থান করছেন।
তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী পক্ষ মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা করবেন ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি। চারদিন বিরতির পর সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করবেন ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি। ১ম পর্বে অংশ নিতে এখন মাঠে আসছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা।
আরও পড়ুনঃ ইজতেমার মাঠে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল: বয়ান শুরু সন্ধ্যায়
আয়োজকরা বলছেন, বিশ্ব ইজতেমার প্রথম দিন দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হবে এখানে। দুপুর দেড়টার দিকে কাকরাইলের মুরুব্বি মাওলানা জোবায়ের এ জুমায় ইমামতি করবেন। বৃহত্তম জুমার এ নামাজে অংশ নিতে গাজীপুর ও আশপাশের জেলা থেকে আগের রাতেই ইজতেমা ময়দানে অবস্থান নিচ্ছেন অনেক মুসল্লি।
আপনার মতামত লিখুন :