বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ভেজাল সার-কীটনাশকের কারখানা সিলগালা, মালিকের কারাদণ্ড


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ২:১৯ পূর্বাহ্ণ
ভেজাল সার-কীটনাশকের কারখানা সিলগালা, মালিকের কারাদণ্ড

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভেজাল সার ও কীটনাশক উৎপাদনের দায়ে এসডি এগ্রোভেট নামের একটি অবৈধ কারখানায় যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন। সম্প্রতি শিবগঞ্জ বাজার ও শিবগঞ্জ দরিয়াপাড়া এলাকায় পরিচালিত এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অপরাধের সঙ্গে জড়িতদের তাৎক্ষণিক সাজা ও জরিমানা প্রদান করা হয়। অভিযান শেষে ক্ষতিকর রাসায়নিক ও নকল পণ্য তৈরির সরঞ্জামসহ পুরো কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

অভিযানে ঘটনাস্থল থেকে কয়েক টন নকল সার, কীটনাশক এবং বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক জব্দ করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দীর্ঘদিন ধরে এই কারখানায় কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ক্ষতিকর ও ভেজাল পণ্য তৈরি করা হচ্ছিল। জব্দ করা অনুমোদিত পণ্যের নমুনা মান যাচাইয়ের জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে, যাতে কৃষকদের মাঝে এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহাদেবপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাঈম বিনতে আজিজ। অভিযানে কারখানার মালিক মোতার হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানার অপর মালিক তাঁর ভাই মোহাম্মদ শাহিনুর আলম উপস্থিত না থাকায় বালাইনাশক আইন অনুযায়ী তাঁর স্ত্রী হাসনাত জাহান পাপিয়ার নামে এক লাখ টাকা জরিমানা ধার্য করা হয়।

মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ জানান, প্রতিষ্ঠানটির সামান্য কিছু সার তৈরির অনুমোদন থাকলেও তারা অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের কীটনাশক ও চক তৈরি করছিল। কৃষকদের স্বার্থরক্ষা এবং বাজারে ভেজাল পণ্যের দৌরাত্ম্য রোধে প্রশাসনের পক্ষ থেকে এমন কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

Spread the love
Link Copied !!