বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সুরের মূর্ছনায় মাতল মানিক মিয়া অ্যাভিনিউ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ১:০০ পূর্বাহ্ণ
সুরের মূর্ছনায় মাতল মানিক মিয়া অ্যাভিনিউ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত হয়েছিল জমকালো কনসার্ট ফর সলিডারিটি। সাম্প্রতিক সময়ের সব রেকর্ড ছাড়িয়ে এই সংগীতানুষ্ঠান ঘিরে এলাকায় মানুষের অভূতপূর্ব জনসমাগম ঘটে, যার বিস্তার খামারবাড়ি মোড় ছাড়িয়ে ফার্মগেট মেট্রো স্টেশন পর্যন্ত গিয়ে পৌঁছায়। রাজধানীজুড়ে তারুণ্যের এই ঢল প্রমাণ করেছে তরুণ প্রজন্মের কাছে এই ধরনের উন্মুক্ত কনসার্টের জনপ্রিয়তা কতটা বেশি।

দুপুর গড়াতেই রাজধানী ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে তরুণ-তরুণী ও সংগীতপ্রেমীরা মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হতে শুরু করেন। নির্ধারিত সময়ের কিছু আগেই শুরু হওয়া এই আয়োজনের প্রথম পর্বে মঞ্চ মাতায় জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড মেকানিক্স এবং শিরোনামহীন। মেকানিক্স তাদের জনপ্রিয় কিছু গান ছাড়াও প্রয়াত ও সাবেক ব্যান্ড সদস্যদের স্মরণে বিশেষ পরিবেশনা উপহার দেয়, যা দর্শকদের নস্টালজিক করে তোলে। এরপর শিরোনামহীনের পরিবেশনায় হাজারো দর্শক একসঙ্গে কণ্ঠ মিলিয়ে পুরো এলাকায় এক উৎসবমুখর ও আবেগঘন পরিবেশ তৈরি করেন।

ধারাবাহিক এই আয়োজনে একে একে মঞ্চে আসে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড আর্টসেল, ফিডব্যাক, ওয়ারফেজ ও মাইলস। ওয়ারফেজের পরিবেশনা এবং মাইলসের জনপ্রিয় সব গান শ্রোতাদের মনে অন্যরকম উত্তেজনার সৃষ্টি করে। প্রতিটি ব্যান্ডের পরিবেশনার সঙ্গে সঙ্গে উপস্থিত জনতার উচ্ছ্বাস ও করতালিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। দীর্ঘ সময় ধরে চলা এই কনসার্টে দেশের ব্যান্ড সংগীতের বৈচিত্র্যময় ও সমৃদ্ধ ধারাটি চমৎকারভাবে ফুটে ওঠে।

রাত দশটার দিকে এই মেগা কনসার্টের মূল আকর্ষণ হিসেবে মঞ্চে আসেন নগরবাউল ব্যান্ডের প্রধান ভোকালিস্ট জেমস। শুভরাত্রি ঢাকা বলে নিজের পরিবেশনা শুরু করে তিনি একে একে তার জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান এবং শ্রোতাদের নিরন্তর ভালোবাসায় সিক্ত হন। কনসার্টের ফাঁকে সংস্কৃতি সচিব ইয়াসমিন বেগম ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বক্তব্য দেন। তাঁরা জানান, জনগণের মাঝে আনন্দের খোরাক জোগানোর পাশাপাশি বিপ্লব ও সংহতি দিবসের সঠিক চেতনা ছড়িয়ে দেওয়াই ছিল এই বড় আয়োজনের মূল উদ্দেশ্য।

Spread the love
Link Copied !!