বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

মেহজাবীনের বোন মালাইকার শুরুটা কেমন হলো


অনামিকা আক্তার
প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ণ
মেহজাবীনের বোন মালাইকার শুরুটা কেমন হলো

তাঁর পরিবারের অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। মেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, এমন স্বপ্ন তাঁর। ভর্তি পরীক্ষার জন্য মেয়েকে প্রস্তুত করতে হবে। একটা টিউশন এজেন্সি থেকে মেয়ের জন্য টিউটর নেন তিনি। তিনিও (টিউটর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নাম রিফাত। ভদ্রলোক রিফাতকে তাঁর মেয়ে ইরার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে, তার ওপর ইরাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুত করার দায়িত্ব দেন।

গল্পের সূত্র ইউটিউবে আসা একটি নাটক। দুই দিনে নাটকটির ভিউ ৪২ লাখ ছাড়িয়েছে। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর গল্প ভাবনায় নির্মিত হয়েছে নাটকটি। সেই গল্পে পর্দায় ইরা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীনেরই ছোট বোন মালাইকা চৌধুরী। আগে বিজ্ঞাপনচিত্র করলেও এ নাটকটি দিয়েই ছোট পর্দায় তাঁর অভিষেক হলো তাঁর। অপর দিকে রিফাত চরিত্রে দেখা গেছে জোভানকে।
ভিউয়ের পাশাপাশি ইউটিউবে মন্তব্যের ঘরে দুই দিনে ১০ হাজারের বেশি মন্তব্য পড়েছে। যেখানে নাটকটি সম্পর্কে দর্শক মতামত জানিয়েছেন। কী আছে এই নাটকে? বোনের গল্পে মালাইকা-ই বা কতটা আলো ছড়ালেন?

দুই বছর আগে গ্র্যাজুয়েশন শেষ করা বেকার যুবক রিফাতের সম্বল টিউশনি। ইরাকে পড়ানোর প্রস্তাব পেয়ে আনন্দিত হয় সে। কিন্তু প্রথম দিন থেকেই বিপত্তিতে পড়তে হয় তাকে। ইরা পড়তে চায় না। একেক দিন একেক অজুহাত দিয়ে কাটিয়ে যায়।একদিন পাঁচ-ছয় মিনিট লেট হয়ে যাওয়ায় না পড়ে রিফাতকে  ইরা ফিরিয়ে দেয়। ‘টিউশনি’র এ বিষয়গুলো সবারই কমবেশি পরিচিত, যা সহজেই দর্শককে আকর্ষণ করেছে।

একদিন টিউশনি থেকে ফিরে রান্নাঘরে ভাতের খোঁজে যায় রিফাত। ভাত না পেয়ে বন্ধু মাসুদকে ডাকে সে। মাসুদ ভাত খেয়ে ফেলেছে বলে রিফাতের কাছে জিজ্ঞেস করে, টিউশনিতে নাশতা করিসনি? তখন রিফাতের চোখে এক গভীর অসহায়ত্বের ছবি ফুটে ওঠে। ইরাকে পড়াতে গিয়ে মুখোমুখি হওয়া সমস্যাগুলোর কথা বন্ধুকে খুলে বলে।

আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়, ভারতের তোপে বাংলাদেশি সৈকত

মাসুদ পরামর্শ দেয়, ইরার সঙ্গে বন্ধুর মতো মিশে তাকে পড়ালেখায় মনোযোগী করে তুলতে। এটা করতে গিয়ে বাধে বিপত্তি, ইরা রিফাতের নামে একটা মিথ্যা অপবাদ দেয়। বিনা দোষে রিফাতের এই অপমানিত হওয়ার বিষয়টা নানা প্রশ্নের মুখে যেন দাঁড় করিয়ে দেয়।উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়া একজন তরুণীর চরিত্রকে নিজস্ব ভঙ্গি ও চঞ্চলতা দিয়ে ফুটিয়ে তুলেছেন মালাইকা। ইউটিউবে মন্তব্যের ঘরে মার্জিয়া সুলতানা নামে একজন লিখেছেন, ‘কণ্ঠ হুবহু মেহজাবিন আপুর মতো আর দেখতেও।

প্রথম নাটক হিসেবে বেশ ভালোই অভিনয় করেছেন। সুন্দর সাবলীল অভিনয় আর এই জুটিটাও বেশ লাগল।’ রাহুল দাশ নামে আরেক দর্শক লিখেছেন, ‘মেহজাবীনের নাটক জগতে জায়গা তার বোন নিয়েছে, অভিনন্দন মালাইকা।’ মালাইকার হাসির সঙ্গেও বোন মেহজাবীনের মিল খুঁজে পেয়েছেন অনেকে।

আচ্ছা, রিফাতের নামে ইরা কি অপবাদ দিয়েছিল? শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছিল ইরা? প্রশ্নগুলোর উত্তর জানতে দেখে নিতে পারেন ‘সন্ধিক্ষণ’ নাটকটি। চিত্রনাট্য ও নির্মাণ মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিলি বাশার, সোহাগ আলম প্রমুখ।

 

Spread the love
Link Copied !!