বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সিসিমপুর জিতল ইন্টারন্যাশনাল এ্যানথেম এওয়ার্ড


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ৩১, ২০২৪, ৮:২০ অপরাহ্ণ
সিসিমপুর জিতল ইন্টারন্যাশনাল এ্যানথেম এওয়ার্ড

সিসিমপুর জিতল ইন্টারন্যাশনাল এ্যানথেম এওয়ার্ড।এবার বিশ্বজুড়ে সমাদৃত ইন্টারন্যাশনাল এ্যানথেম এওয়ার্ড জিতল বাংলাদেশের শিশুদের জন্য নির্মিত জনপ্রিয় অনুষ্ঠান সিসিমপুর। বৈচিত্র্য, সাম্য ও অন্তর্ভুক্তির বার্তার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখায় সিসিমপুরকে এই পুরস্কার দেওয়া হয়। ‘ফিল্ম, ভিডিও, টেলিভিশন এবং শো’ ক্যাটাগরিতে সিসিমপুর এ পুরস্কার পায়।

বৈচিত্র্য, সাম্য ও অন্তর্ভুক্তিকে প্রাধান্য দিয়ে নির্মিত হওয়া সিসিমপুরের এই এপিসোডগুলোতে শিশুদের প্রিয় হালুম, টুকটুকি, ইকরি, শিকুর পাশাপাশি নতুন চরিত্র ‘জুলিয়াকে’ অন্তর্ভুক্ত করা হয়। অটিজমসম্পন্ন শিশু জুলিয়ার অন্তর্ভুক্তি এই পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান আয়োজকেরা। ইউএসএআইডি/বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় গত ১৯ বছর ধরে নির্মিত হচ্ছে শিশুতোষ এই টেলিভিশন অনুষ্ঠান সিসিমপুর।

২০২১ সাল থেকে অর্থপূর্ণ কাজের মাধ্যমে সমাজ ও বিশ্বে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার দিচ্ছে ইন্টারন্যাশনাল একাডেমি অফ ডিজিটাল আর্টস এন্ড সায়েন্স। মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় বুধবার (৩০ জানুয়ারি) রাতে তৃতীয় বার্ষিক এ্যানথেম এওয়ার্ড ঘোষণা করা হয়। এবারের প্রতিযোগিতায় ৪৪টি দেশের প্রায় ২ হাজার অনুষ্ঠান ও কার্যক্রমের মধ্য থেকে বিজয়ী হয় বাংলাদেশের সিসিমপুর।

উল্লেখ্য, ২০২২ সালে ছোটদের অস্কারখ্যাত কিডস্ক্রিন এওয়ার্ড জিতেছিল সিসিমপুর। তারও আগে ২০১০ সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট পরিচালিত জরিপে সিসিমপুর শিশুতোষ অনুষ্ঠান হিসেবে সেরা এবং সামগ্রিকভাবে তৃতীয় জনপ্রিয় অনুষ্ঠান নির্বাচিত হয়েছিল।

আরও পড়ুনঃ ফের নোবেল শান্তি পুরস্কারে মনোনয়ন পেলেন ট্রাম্প 

২০০৫ সাল থেকে প্রাক-প্রাথমিক শিশু বিকাশ কার্যক্রমের আওতায় ‘শিশুরা হয়ে উঠুক আরও সম্পন্ন, আরও সবল এবং আরও সদয়’ এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সিসেমি স্ট্রিট-এর বাংলাদেশি সংস্করণ ‘সিসিমপুর’।সম্মানজনক এ্যানথেম এওয়ার্ড জয়লাভের খবরে উচ্ছ্বাস প্রকাশ করে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ও ইউএসএআইডি’র সিসিমপুর প্রকল্প-প্রধান মোহাম্মদ শাহ আলম বলেন, নিঃসন্দেহে এটি ভীষণ আনন্দের সংবাদ। এ্যানথেম এওয়ার্ড অত্যন্ত সম্মানজনক একটি পুরস্কার। এটি অত্যন্ত গর্বের বিষয় যা আমাদের ভবিষ্যতের কাজকে দারুণভাবে অনুপ্রাণিত করবে।

প্রাক-প্রাথমিক পর্যায়ের শিশুদের শিক্ষা এবং তাদের শৈশবকে বিকশিত, আনন্দময় ও মজাদার করতে ১৯ বছর যাবত সিসিমপুর কার্যক্রম বাস্তবায়ন করছে সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ। আমি মনে করি এই সাফল্য শুধু আমাদের একার নয়। আমাদের নির্মাণ সহযোগী, সম্প্রচার সহযোগী, লেখক, আঁকিয়ে, পাপেটিয়ার, কলাকুশলী এবং আমাদের দেশের অগণিত শিশুরা এই সাফল্যের অংশীদার।

Spread the love
Link Copied !!