বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

যেসব শর্ত দিল ইসলামিক জিহাদ ইসরায়েলিদের মুক্তিতে


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ৩১, ২০২৪, ৭:৩৫ অপরাহ্ণ
যেসব শর্ত দিল ইসলামিক জিহাদ ইসরায়েলিদের মুক্তিতে

যেসব শর্ত দিল ইসলামিক জিহাদ ইসরায়েলিদের মুক্তিতে।ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সমানভাবে হামাসের সঙ্গে লড়ে যাচ্ছে ইসলামিক জিহাদ। দলটির কাছেও বন্দি রয়েছে ইসরায়েলিরা। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে নতুন শর্তের কথা জানিয়েছে দলটি। বুধবার (৩১ জানুয়ারি) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজায় যে কয়েকটি সংগঠন প্রতিরোধের আন্দোলন চালিয়ে যাচ্ছে তারমধ্যে অন্যতম ইসলামিক জিহাদ। দলটির মহাসচিব জিয়াদ আন-নাখালা ইসরায়েলি জিম্মিদের মুক্তিতে নতুন চার শর্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, ঘোষিত চারটি শর্ত অগ্রাহ্য করলে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে যাবে না ইসলামিক জিহাদ।

দলটির ঘোষিত শর্তগুলো হলো, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, উপত্যকা থেকে ইসরায়েলের সব সেনা প্রত্যাহার, গাজা পুনর্গঠনের নিশ্চয়তা এবং ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠায় স্পষ্ট রাজনৈতিক সমাধান।
ইসলামিক জিহাদের মহাসচিব এক বিবৃতিতে জানান, আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি যে, যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার এবং ফিলিস্তিনি জনগণের অধিকারের নিশ্চয়তা দেয় এমন একটি সুস্পষ্ট রাজনৈতিক সমাধানের নিশ্চয়তা ছাড়া কোনো ধরনের আলোচনায় অংশ নেব না।

এর আগে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় চুক্তি নিয়ে আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিসরের গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে এক বৈঠক শেষে এমন কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ সিরাজগঞ্জে ট্রিপল মার্ডারের চাঞ্চল্যকর কারণ জানা গেল

সোমবার কাতারি প্রধানমন্ত্রী বলেন, বৈঠকে দুপক্ষের মধ্যে কয়েক ধাপে বাস্তবায়নযোগ্য একটি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। চুক্তির আওতায় প্রথমে নারী ও শিশুদের মুক্তি দেওয়া হবে এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক ত্রাণসহায়তা প্রবেশ করবে। তিনি বলেন, আমরা এই প্রস্তাবটি হামাসের কাছে পৌঁছে দিব। তাদের এমন জায়গায় নিয়ে যাওয়ার আশা করছি যেখানে তারা এ প্রক্রিয়ায় ইতিবাচক ও গঠনমূলকভাবে সম্পৃক্ত হবে।

কাতারের প্রধানমন্ত্রী আরও বলেছেন, হামাস আলোচনায় যোগদানের পূর্বশর্ত হিসাবে স্থায়ী যুদ্ধবিরতি দাবি করেছিল। আমি বিশ্বাস করি যে, আমরা সেই জায়গা থেকে এমন একটি জায়গায় চলে এসেছি যেটি সম্ভবত ভবিষ্যতে স্থায়ী যুদ্ধবিরতির দিকে নিয়ে যেতে পারে। আলোচনা নিয়ে কয়েক সপ্তাহ আগে যেখানে ছিলাম তার চেয়ে অনেক ভালো জায়গায় আছি আমরা।

 

Spread the love
Link Copied !!