বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

দাম ভালো পাওয়ায় রঙিন ফুলকপি চাষে খুশি কৃষক


ইসরাত জাহান
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৭, ২০২৪, ৮:০০ অপরাহ্ণ
দাম ভালো পাওয়ায় রঙিন ফুলকপি চাষে খুশি কৃষক

বাজারে ভালো চাহিদা ও দাম পাওয়ায় রঙিন ফুলকপি ও বাধাঁকপি চাষে খুশি দিনাজপুরের বীরগঞ্জের কৃষকরা। ফলনও বেশি হওয়ায় আগামীতে চাষ ব্যাপকভাবে সম্প্রসারিত হবে বলে মনে করে কৃষি বিভাগ।দিনাজপুরের বীরগঞ্জে এবার টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ব্যতিক্রমী শীতকালীন সবজি রঙিন ফুলকপি ও বাঁধাকপির চাষ করেছে কৃষকরা। কোনোটি হলুদ, কোনোটি বেগুনি। আর এসব ফুলকপি ও বাঁধাকপি কোনও প্রকার কীটনাশক ছাড়াই জৈব বালাইনাশক ব্যবহারে চাষ করা হচ্ছে।

এই প্রকল্পের আওতায় সবজিগ্রাম নামে খ্যাত বীরগঞ্জের সাতোর ইউপির প্রাণনগর গ্রামের কৃষক মো. শামীম ইসলাম তার ২০ শতক জমিতে ক্যারোটিন জাতের রঙিন ফুলকপি চাষ করে ব্যাপক লাভবান হয়েছেন। শামীম ইসলাম জানান, এবছর কৃষি অফিসের সহায়তায় রঙিন ফুলকপি চাষ করেছি এবং বাম্পার ফলন হয়েছে। কোনও রোগ বালাই নেই, খরচ কম।

তিনি আরও জানান, শুধুমাত্র জৈব বালাইনাশক ও ফেরোমন ফাঁদ ব্যবহারেই এই ফুলকপি চাষ করেছি। বাজারে ব্যাপক চাহিদা দামও ভালো। স্থানীয় বাজারে প্রতিটি ফুলকপি ৫০-৬০টাকায় বিক্রি করছি। চাষে খরচ হয়েছে মাত্র ১৫ হাজার টাকা। বাজারে ফুলকপি বিক্রয় করে খরচের টাকা উঠে এসেছে এবং মাঠে এখনো এক হাজার পিস ফুলকপি রয়েছে।

নিজপাড়া ইউপির দামাইক্ষেত্র গ্রামের নির্মল চন্দ্র রায় জানান, রঙিন কপি এবার কৃষি অফিসের উদ্যোগে পরীক্ষামূলকভাবে ২০ শতক জমিতে চাষ করেছি। ব্যাপক ফলন হয়েছে। দামও ভালো। প্রতিপিস কপি বাজারে ১৫ টাকায় বিক্রয় হচ্ছে। ২০ হাজার টাকার কপি বিক্রয় করেছি। অন্য কপির তুলনায় রঙিন কপির চাহিদা থাকায় এখন যা আছে খরচ বাদ দিয়ে বেশ লাভ হবে।

আরও পড়ুনঃ বাগেরহাটে গাঁজা উদ্ধার ১৬ কেজি

এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলাম জানান, এবার ক্যারোটিনা জাতের রঙিন ফুলকপি ও বাঁধাকপি পরীক্ষামূলক চাষ এবং বাম্পার ফলন হয়েছে। দেখতেও যেমন আকর্ষণীয় তেমনি পুষ্টিগুণ সমৃদ্ধ। এটিতে জ্যান্তফিল, ক্যারোটিনেট, ভিটামিন এ থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টিশক্তি বাড়ায় ও ক্যান্সারের ঝুঁকি কমায়।ফুলকপির সাইজ এক কেজি পর্যন্ত হয়।

দিনাজপুরের অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক আবুরেজা মো. আসাদুজ্জামান জানান, এ বছর দিনাজপুর জেলায় সাড়ে ৪ হেক্টর জমিতে রঙ্গিন ফুলকপি ও বাঁধাকপি চাষ হয়েছে। ভোক্তাদের মাঝে নিরাপদ উচ্চ মানের সবজি উপহার দেওয়ার লক্ষ্যে এ প্রকল্প নেওয়া হয়েছে। এ ব্যাপারে কৃষি অফিস কৃষকদের পাশে থেকে সহযোগিতা ও পরামর্শ প্রদানে মাঠ পর্যায়ে কাজ করছে।

Spread the love
Link Copied !!