ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এ সময় কেন্দ্রে কেন্দ্রে নারী ভোসাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।
শনিবার (৯ মার্চ) সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রেগুলোতে ভোটার প্রস্তুতি বাড়ছে। বিশেষ করে মহিলা ভোটারের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আতাউল হক বলেন, ধাপেরহাট ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৪০৩ জন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৫৯৬ জন ও নারী ১২ হাজার ৮০৭ জন। সকাল ৮টা থেকে ১২টি ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে।
আরও পড়ুনঃ কুমিল্লা সিটি নির্বাচনে দুপক্ষের সংঘর্ষ, আহত ২
এছাড়া জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের একটি ওয়ার্ডের সদস্য পদে ও সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের একটি ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম খলিল জানান, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ভোটারদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিস্থিতিতে ভোট গ্রহণ চলছে।
টারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আপনার মতামত লিখুন :